চট্টগ্রামে তৈরি হচ্ছিল কেএনএফের ইউনিফর্ম, গ্রেপ্তার ৩
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৭ মে, ২০২৫ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
পাহাড়ী উপজাতি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২০ হাজার ৩০০ পিস পোশাক (ইউনিফর্ম) চট্টগ্রাম নগরের একটি পোশাক কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। আটদিন আগে বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস নামক একটি পোশাক কারখানা থেকে কেএনএফের এসব পোশাক জব্দ করা হলেও ঘটনাটি গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জানাজানি হয়। ওই ঘটনায় পোশাক কারখানার মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় মামলা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে পুলিশের কেউ কথা বলতে নারাজ।
গত ১৭ মে রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার তিনজন হলো- সাহেদুল, গোলাম আজম ও নিয়াজ হায়দার। এরমধ্যে সাহেদুল ইসলাম ওই কারখানা মালিক।
অন্য দুইজন পোশাকগুলো তৈরির অর্ডার এনেছিলো।
পুলিশ জানায়, কেএনএফের পোশাক উদ্ধারের ঘটনায় গত ১৮ মে চারজনকে আসামি করে নগরের বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়। নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এতে উল্লেখ করা হয়, গত মার্চে পোশাকগুলো কারখানাটিতে অর্ডার দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার।
তারা মংহলাসিন মারমা প্রকাশ মং নামে এক উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীর কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে পোশাকগুলো তৈরির অর্ডার নেয়। মং হলাসিনকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যায়। চলতি মাসে পোশাকগুলো সরবরাহের কথা ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)