চক্রাকার বাসের দাবিতে চবির মূল ফটক অবরোধ চাকসুর
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নম্বর গেট থেকে জিরো পয়েন্ট সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে এবং চক্রাকারে বাস সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) নেতারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মূল ফটক খোলা হবে না বলে জানিয়েছেন চাকসুর নেতারা।
চাকসুর নেতৃবৃন্দ জানান, গ্যাস সংকটের অজুহাতে সোমবার দিনভর সিএনজি চালকরা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা বারবার অভিযোগ জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনও সমাধান করেনি।
তারা আরও জানান, সন্ধ্যার দিকে সিএনজি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট দিয়ে শিক্ষকদের বাস প্রবেশ করলেও শিক্ষার্থীদের বাস ঢুকতে দেওয়া হয়নি। এ সময় চাকসুর নেতৃবৃন্দ শিক্ষার্থীদের বাসগুলো থামিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে অবস্থান নেন।
মূল ফটক বন্ধ থাকা অবস্থায় বেশ কয়েকটি বাস সড়কে আটকা পরে।
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ঈশাক ভূঁইয়া বলেন, ‘একটি মাত্র সিএনজি সিন্ডিকেটের কাছে বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী জিম্মি। প্রায়ই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এখন আমাদের একটাই দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চক্রাকারে বাস সার্ভিস চালু করতে হবে।’
এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ১ নম্বর গেট থেকে নির্ধারিত ৭ টাকার পরিবর্তে ১০ টাকা ভাড়া নেয়া হচ্ছে, কোনও নোটিশ ছাড়াই। গ্যাস সংকটের কারণে দুটি বাস চালানোর কথা থাকলেও আন্দোলনকারীরা চাবি নিয়ে যাওয়ায় তা বন্ধ রয়েছে। আমাদেরও বাস সংকট রয়েছে, অনেক বাস ভাড়া করে চালাতে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)