ঘূর্ণিঝড় মিগজাউমে থমকে গেছে ভারতের অন্ধ্র-তামিলনাডুর জনজীবন
, ২৩ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৮ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আযাব-গযব
ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে লন্ডভন্ড গোটা চেন্নাই শহর। একটানা বৃষ্টিতে প্লাবিত তামিলনাডু ও পুদুচেরির বিস্তীর্ণ এলাকা। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাডুর রাজধানী চেন্নাই। বৃষ্টি থেমে গেলেও, পানি জমে আছে চারদিকে। তৃতীয় দিনেও বিদ্যুৎবিচ্ছিন্ন বহু এলাকা।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম চেন্নাইয়ের পরে আঘাত হানে অন্ধ্র প্রদেশের উপকূলে। তারপর তিন ঘণ্টা ধরে তা-ব চলে। ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে থমকে গেছে তামিলনাডু ও অন্ধ্রপ্রদেশের জনজীবন।
তামিলনাডু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিন পেরিয়ে গেলেও বিদ্যুৎবিচ্ছিন্ন বহু এলাকা। ঝড় এবং বৃষ্টির দাপটে অনেক জায়গাতেই বহু গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। সেই কারণে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বেশ কিছু জায়গায় বিদ্যুতের তার পানির নিচেও ডুবে আছে। বিপদ এড়ানোর জন্য বিদ্যুৎবিচ্ছিন্ন করে রাখা হয়েছে বহু এলাকা।
দুর্যোগ পরিস্থিতিতে চেন্নাই এবং সংলগ্ন জেলাগুলোতে সরকারি স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়ার জন্য বেসরকারি সংস্থাগুলোকে অনুরোধ জানিয়েছে প্রশাসন।
চেন্নাইয়ের অধিকাংশ জায়গাতেই নিচু এলাকাগুলোতে পানি ঢুকছে। অনেকের বাড়ির মধ্যেও পানি ঢুকেছে। অনেক পরিবারকেই বাড়িছাড়া হতে হয়েছে। এমনকি, পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িও পানির তোড়ে ভেসে গেছে।
একজন ত্রাণশিবিরের কর্মী বলেছে, একটানা বৃষ্টি হওয়ায় আমার এলাকাও পানিতে ভেসে গেছে। পানিবদ্ধ পরিস্থিতির কারণে এলাকার সবাইকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়।
তামিলনাড়ুর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রাণ তৎপরতা পুরোদমে চলছে। প্লাবিত এলাকায় মানুষদের উদ্ধার করতে মধ্যরাতে নৌকাও নামানো হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইতালির সিসিলির বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলের আগুনে।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালির সিসিলির বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলের আগুনে।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)