ঘুষ না পেয়ে ব্যবসায়ীকে চালান দেয়ার অভিযোগ!
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১১ জুন, ২০২৫ খ্রি:, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
ঘুষের ১৫ লাখ টাকা না পেয়ে পর্যটন ব্যবসায়ীকে মিথ্যা মামলায় জেলহাজতে পাঠিয়েছে বরিশালের হিজলা থানা পুলিশ। ঈদুল আজহার একদিন আগে গুয়াবাড়িয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়ি ঈদ করতে গিয়েছিলেন সরোয়ার তালুকদার নামের ওই ব্যবসায়ী।
মামলার বাদী সগীর সিকদার জানান, সরোয়ার তালুকদারকে চেনেন না তিনি। এর আগে হুমায়ুন কবির নামে এক সংবাদকর্মীকেও একই মামলায় গ্রেফতার করেছিল হিজলা থানা পুলিশ। তখনো তাকে চেনেন না বলে জানিয়েছিলেন বাদী। ঘুষ দাবির অভিযোগ অবশ্য স্বীকার করেননি হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরোয়ারকে গ্রেফতার করা হয়েছে দাবি তার।
জুমুয়াবার ৬ জুন ভোররাতে সরোয়ার তালুকদারের গ্রামের বাড়িতে হানা দেন পুলিশের এসআই আরাফাত। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন তিনি। অথচ তার বিরুদ্ধে হিজলা তো দূরের কথা, দেশের কোনো থানায় কোনো মামলা কিংবা সাধারণ ডায়েরি পর্যন্ত নেই। গ্রেফতারের কারণ জানতে চাইলে একটি ভিডিও দেখায় আরাফাত। সেখানে আওয়ামী লীগের দোসরসহ নানা অপকর্মে জড়িত বলে দেখানো হয়েছে তাকে।
সরোয়ারের বড় ভাই গোলাম মোস্তফা বলেন, ‘পারিবারিক বিরোধে ছোট ভাই গোলাম মোহাম্মদ সোহাগের সঙ্গে মামলা রয়েছে আমার। ওই মামলায় মেজোভাই সরোয়ার ১নং সাক্ষী। আমার পক্ষ নেওয়ায় ক্ষিপ্ত হয়ে সোহাগ মিথ্যা তথ্য দিয়ে ওই ভিডিও বানায়। ভাইকে গ্রেফতার না করার অনুরোধ জানালে ১৫ লাখ টাকা চান আরাফাত। দিতে না পারায় ধরে নিয়ে যায় সরোয়ারকে। পরে ২০২৪ সালের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় জেলে। যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেখানে আসামির তালিকায় নাম নেই তার। ঘটনাস্থলও অন্য ইউনিয়নে। ’
সরোয়ারের স্ত্রী তানিয়া আকতার বলেন, প্রথমে ১ লাখ টাকা চান দারোগা আরাফাত। পরে বেশ কয়েকবার থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলে দফায় দফায় বাড়াতে থাকেন ঘুষের অঙ্ক। একপর্যায়ে ২০ লাখ টাকা চান তিনি। ঈদের বন্ধের মধ্যে এত টাকা কোথায় পাব বললে শেষ পর্যন্ত ১৫ লাখ না দিলে কোনোভাবেই আমার স্বামীকে ছাড়বেন না বলে জানিয়ে দেন। ঘুস দাবির এই পুরো ঘটনা ঘটে আমাদের দুই পরিবারের সব সদস্যের সামনে। টাকার অঙ্ক চূড়ান্ত করার ক্ষেত্রে প্রতিবারই মোবাইল ফোনে কথা বলছিলেন দারোগা আরাফাত।
যে মামলায় সরোয়ারকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি গত বছরের ৯ অক্টোবর হিজলা থানায় দায়ের করেন ধুলখোলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সগির হোসেন। ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে অভিযুক্ত করে দায়ের হওয়া ওই মামলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়। আসামিদের প্রায় সবাই বর্তমানে জামিনে রয়েছেন। মামলার বাদী সগীর আহম্মেদ বলেন, ‘গ্রেফতার হওয়া সরোয়ার তালুকদারকে আমি চিনি না, দেখিওনি কোনোদিন। তাকে কেন এই মামলায় গ্রেফতার করা হয়েছে সেটা পুলিশ ভালো বলতে পারবে।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন এসআই আরাফাত। প্রাথমিকভাবে জেনেছি তিনি আওয়ামী লীগ করেন। ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা সরোয়ার সম্পর্কে জানতে সেখানকার থানায় মেসেজ দেওয়া হলে তারাও একই তথ্য দেন। তিনি ওই এলাকার সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা শাহিনের ঘনিষ্ঠ। এছাড়া তাকে সগীর হোসেনের মামলায় সন্দিগ্ধ মনে হওয়ায় গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়। ১৫ লাখ টাকা ঘুস দাবির অভিযোগ সত্য নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












