‘ঘরে একমুঠো চালও নেই, ঘর-বসতি সব গেছে বানের পানিতে’
ফেনী সংবাদদাতা:
মাছুম ও মাহফুজ চৌধুরী। ফেনীর পরশুরামের পশ্চিম অলকার এই দুই ভাই যখন এলাকাবাসীর সঙ্গে কাজ করছিলেন নদীর বাঁধরক্ষায়, তখনো হয়তো তারা বুঝতেও পারেননি জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তটা অপেক্ষা করছে তাদের জন্য।
বাঁধ মেরামতে ব্যর্থ হয়ে যখন বাড়িতে ফিরলেন, তখন দেখেন প্রবল স্রোতের ভেতরে আটকে আছেন তাদের মা, মাছুমের স্ত্রী ও মাত্র এক মাসের শিশু সন্তান।
জীবনের ঝুঁকি নিয়ে আধঘণ্টার চেষ্টায় প্রিয়জনদের উদ্ধার করলেও হারিয়েছেন সংসারের শেষ চিহ্নটুকুও। নেই একটি পাতিল, নেই বিছানার চাদর, নেই একমুঠো চালও। সেই মুহূর্ত বলতে গিয়ে নিজের কান্না আটকে রাখতে পারেননি মাছুম।
বর্তমানে মাছুম ও তার পরিবার আশ্রয় নিয়েছেন বড় ভাইয়ের বাড়িতে। তবে মানসিক যন্ত্রণার পাহাড়টা যেন প্রতিদিন আরও ভারী হয়ে উঠেছে।
বর্তমান অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি, ফেনীর এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি টেকসই সমাধান। যাতে আর কখনো ভবিষ্যৎ প্রজন্ম এমন ঘটনার সাক্ষী না হয়।
বন্যা চলে গেলেও ক্ষয়-ক্ষতির এমন চিত্র ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বিভিন্ন এলাকাজুড়ে। সব হারানো মানুষদের হাহাকারে ভারি হয়ে উঠছে চারপাশ।
বানের পানির তোড়ে টিকতে না পেরে ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামের দুই গৃহিণী ঘরদোর ফেলে আশ্রয় নেন নিরাপদে। তিনদিন পর আশ্রয়কেন্দ্র থেকে ফিরেছেন বাড়িতে। কিন্তু বাড়ি এসে দেখতে পান তিলে তিলে সাজানো সংসার তছনছ হয়েছে। কোনো রকমে ঘরটা টিকে থাকলেও টেকানো যায়নি গৃহস্থালির সামগ্রী। দিন পার করছেন অনাহারে-অর্ধাহারে।
২০২৪ সালের আগস্টের ভয়াবহ বন্যার পর এবারের বন্যায় দেড় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের দেওয়া তথ্যমতে, এবারের বন্যায় দুই হাজার ৩৫০টি মৎস্য ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে প্রায় ১২ কোটি টাকার মাছ। এক হাজার ৬৫৫ হেক্টর আমনের বীজতলা নিমজ্জিত হয়েছে।
উত্তরের তিন উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় প্রাণিসম্পদে ৬৪ লাখ ৯৮ হাজার টাকার বেশি ক্ষতি হয়েছে। ক্ষত দেখা গেছে সড়ক জনপদের সড়কে ও মানুষের ঘর-বসতিতে। তবে তা এখনও নিরূপণ হয়নি।
মৎস্য খাতের ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।
স্থানীয়রা জানান, অনেক এলাকা থেকে পানি নামলেও দুর্ভোগ কমেনি। ঘরবাড়ি থেকে শুরু করে ফসলি মাঠ-সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি এখনো প্রাথমিক হিসাব। চূড়ান্ত ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, সর্বশেষ হিসাব মতে, মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর ১২২ কিলোমিটার বাঁধের ৩৭টি স্থানে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় জেলার প্রায় সব কটি উপজেলার দেড় শতাধিক গ্রাম। পানিবন্দী ছিল লক্ষাধিক মানুষ। তবে ঠিক কী পরিমাণ মানুষের ঘর ও রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে তার হিসাব এখনও মেলেনি।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।