ঘন কুয়াশা: দিল্লিতে রাত নেমে এলো সকালে, ব্যাহত বিমান-রেল চলাচল
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
দিল্লিতে কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। কয়েক হাত দূরের জিনিসও ঠিকভাবে দেখা যাচ্ছে না। সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গোটা রাজধানী। সঙ্গে কনকনে ঠান্ডা ও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও চলছে সেখানে।
মূলত ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে গেছে দিল্লিসহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে। আর তার জেরেই ব্যাহত হচ্ছে সড়ক, রেল ও বিমান সেবা।
গত বুধবার দিল্লি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে মোট ১১৫টি প্লেনের ওঠানামায় দেরি হয়েছে। প্রভাব পড়েছে দূরপাল্লার ট্রেনগুলোর উপরও। কুয়াশার কারণে দিল্লি থেকে ২৫টি দূরপাল্লার ট্রেনও দেরিতে ছেড়েছে।
ভারতের আবহাওয়া ভবন জানিয়েছে, গত বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির পাশাপাশি শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান ও উত্তরাখ-ের বেশ কিছু এলাকায়।
দেশটির আবহাওয়া অফিসের উপগ্রহচিত্রে দেখা গেছে, দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের উত্তরাংশ কুয়াশার আস্তরণে ঢাকা। তাছাড়া উত্তর ভারতের পাশাপাশি উত্তর-পশ্চিম ভারত এবং তার সংলগ্ন মধ্য ভারতের কয়েকটি রাজ্যেও কুয়াশার প্রভাব পড়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চ-ীগড়, উত্তর রাজস্থান ঘন থেকে অতি ঘন কুয়াশার আস্তরণে ঢাকা পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)