গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: তুরস্কের নেতৃত্বে গাজায় আসছে ইতিহাসের ‘সর্ববৃহৎ’ নৌবহর
, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দিতে গাজার দিকে আসছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ইতিহাসে ‘সর্ববৃহৎ’ নৌবহর। গত ১২ এপ্রিল স্পেনের বার্সোলনা থেকে যাত্রা শুরু করেছে সর্ববৃহৎ এই নৌ-বহর। তুরস্কের নেতৃত্বে এবারের মিশনে গাজাবাসীর কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ব্যাপারে নিজেদের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বোর্ড সদস্য ফাতিহ ভারোল আনাদোলুকে জানান, তুর্কি প্রতিনিধিদল এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় সন্ত্রাসী ইসরায়েলের অবরোধ ভাঙা, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং সেখানে চলমান পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে।
২০২৫ সালে বিভিন্ন দেশের এনজিও প্রতিনিধি, কর্মী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে এটি গঠিত হয়। বর্তমানে এটি গাজার উদ্দেশ্যে দ্বিতীয় মিশন শুরু করেছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার তথ্য মতে, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে গাজায় ইসরায়েলি অবরোধ ভেঙে সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ফিলিস্তিনিদের মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা।
আয়োজকরা জানিয়েছে, এই মিশন আন্তর্জাতিক আইনের আওতায় পরিচালিত হচ্ছে এবং ফিলিস্তিনি সিভিল সোসাইটি, আইন বিশেষজ্ঞ ও সামুদ্রিক বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে। এতে ‘গ্রিন পিস’ ও ‘ওপেন আর্মস’-এর মতো আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণ রয়েছে এবং বার্সেলোনা সিটি প্রশাসনও সমর্থন দিচ্ছে।
স্প্রিং ২০২৬ মিশনটি ১২ এপ্রিল বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে, যেখানে প্রায় ৭০টি জাহাজ এবং ৭০টি দেশের প্রায় ১,০০০ অংশগ্রহণকারী রয়েছে।
বোর্ড সদস্য ফাতিহ ভারোল বলেন, ফিলিস্তিনের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক গভীর। গাজায় যে ট্র্যাজেডি চলছে, তা আমরা জাতি হিসেবে আরও গভীরভাবে অনুভব করি। এ ক্ষেত্রে তুরস্কের জনগণের সমর্থন এবং নাগরিক সমাজ সংগঠনগুলোর সহায়তা অত্যন্ত শক্তিশালী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানকে দেখে মালাক্কা প্রণালিতেও টোল বসানোর চিন্তা ইন্দোনেশিয়ার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করাই ইরানের ‘চূড়ান্ত কৌশল’ -আইআরজিসি
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত এক মাসে তেল বিক্রি করে ইরানের আয় বেড়েছে ৪০ শতাংশ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকার চেষ্টা চলছে -মিশরের প্রেসিডেন্ট
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের সম্ভ্রমহরণ!
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাঁড়াশি অভিযানে ইরানে মোসাদের গুপ্তচরসহ গ্রেফতার ২৪০
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন নৌ-অবরোধের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান -পাকিস্তানের সেনাপ্রধানের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাজ্যের হয়ে অস্ত্র ধরবে না দেশটির অর্ধেকের বেশি তরুণ
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












