গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা-বিচারে বাধা নেই -প্রতিযোগিতা কমিশন
নিজস্ব প্রতিবেদক:
‘অস্বাভাবিক কম’ দামে সিম বিক্রি করে গ্রামীণফোন অন্যায্যভাবে বাজার দখলের চেষ্টা করছে বলে প্রতিযোগিতা কমিশনে অভিযোগ করেছে মোবাইল অপারেটর কোম্পানি রবি ও বাংলালিংক। এ নিয়ে শুনানি করে কমিশন।
তবে গ্রামীণফোন সেখানে আপত্তি জানায়। গ্রামীণফোনের দাবি, এ নিয়ে প্রতিযোগিতা কমিশন নয়, বিটিআরসি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাখে। এজন্য রবি ও বাংলালিংকের অভিযোগ প্রত্যাহার করার দাবি জানিয়েছে গ্রামীণফোন।
এদিকে, শুনানি শেষে গতকাল সোমবার রায় ঘোষণা করেছে প্রতিযোগিতা কমিশন। এতে গ্রামীণফোনের অভিযোগ প্রত্যাহারের আবেদন নাকচ করে দিয়েছে কমিশন। ঘোষিত রায়ে বলা হয়েছে, গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা ও বিচারকাজ চালাতে কমিশনের কোনো আইনগত বাধা নেই।
রায়ে কমিশনের চেয়ারম্যান বলেন, প্রতিযোগিতা লঙ্ঘন করার বিষয় প্রতিযোগিতা কমিশনই গ্রামীণফোনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে। তদন্ত অনুযায়ী মামলা ও বিচারকাজ চালিয়ে যেতে কমিশনের আইনগত কোনো বাধা নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।