গ্রহণযোগ্য গণমাধ্যমকর্মী আইন করা হচ্ছে -আইনমন্ত্রী
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সংসদে পাস হওয়ার অপেক্ষায় থাকা গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ থাকায় আইনটি তৈরির সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে সাংবাদিকদের একটি সভার ব্যবস্থা করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘সম্প্রচার সাংবাদিকতা সুরক্ষা প্রতিবেদন ২০২৩’ অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান।
আইনমন্ত্রী বলেন, এমন কোন আইন করা আমাদের পক্ষে সম্ভব না। যেটা সংবিধানে মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে সেগুলোর পরিপন্থী। সেই কারণে আমি বলবো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংবাদ-মাধ্যমের স্বাধীনতা হরণের জন্য করা হয়নি। সম্প্রতি এই মামলায় একজন সাংবাদিককে আসামি করার বিষয়ে মন্ত্রীর মতামত নেওয়া হয়েছে জানিয়ে এটিকে অগ্রগতি হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, গণমাধ্যমকর্মী আইন নিয়ে আপনাদের কিছু কিছু বক্তব্য আছে, আমি বলব না আপত্তি আছে। কারণ যে কথাগুলো বললেন সেগুলো অনায্য না। আইনটার যে আসল উদ্দেশ্য সাংবাদিকদের সুরক্ষা দেওয়া সেটাই অ্যাড্রেস করার ব্যবস্থা করতে হবে। সে কারণে আমি উদ্যোগ নেবো। সংসদের স্থায়ী কমিটির সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের যে কমিটি আছে সেই কমিটিকে আমি অনুরোধ করবো, আপনাদের আমন্ত্রণ জানানোর জন্য। তার সঙ্গে মালিকপক্ষের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানাতে বলবো। সব ভালো মন্দ দেখে গ্রহণযোগ্য একটা গণমাধ্যমকর্মী আইন যেন সংসদে পাস করতে পারি সেই ব্যবস্থা করতে হবে।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, বর্তমানে ব্রডকাস্ট জার্নালিজম শিল্পটি অনেক বিকশিত, রাষ্ট্রীয় কাঠামোয় গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছে। ব্রডকাস্ট কমিশন না থাকায় কর্মীদের নির্দিষ্ট বেতন কাঠোমো নেই। অধিকাংশ আইন মেনে চলার বাধ্যবাধকতা নেই। একইসঙ্গে তিনি সাংবাদিক সাগর-রুনি হত্যাকা-ের বিচার না হওয়াকে রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)