গ্যাসের লম্বা লাইন, ‘দাম বাড়ানোর পাঁয়তারা’ বলছেন ভুক্তভোগীরা
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
অসংখ্য গাড়িচালক ও সিএনজি অটোরিকশাচালক গ্যাস নিতে ফিলিং স্টেশনের লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।
গত কয়েক দিন তীব্র গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশন ও গ্যাসনির্ভর পরিবহন ব্যবস্থা। কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকার চালকরা।
অনেককে এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে ঘুরতে হচ্ছে। এমনকি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও মিলছে না গ্যাস। এই সংকটের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে গণপরিবহন, সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী যানবাহনের চালকদের ওপর।
দীর্ঘ অপেক্ষায় তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, কমছে আয়, বাড়ছে ভোগান্তি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবু মিলছে না গ্যাস।
কথা হয় পিকআপচালক মোহাম্মদ আলীর সঙ্গে। তিনি বলেন, দুপুর ১টা ৫ মিনিটে লাইনে দাঁড়িয়েছি। এখন ৩টা ২৬ বাজে, এখনো দাঁড়িয়ে আছি। আরও দুই-তিন ঘণ্টা লাগতে পারে। গতকাল বুধবার দুপুর পৌনে দুইটায় দাঁড়িয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় গ্যাস পেয়েছি। তা-ও মাত্র ২৫০ টাকার। অন্য সময় ৭০০ টাকার মতো গ্যাস নেওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিকশা চালক জানান, সকাল সাড়ে ৯টায় শাহবাগে লাইনে দাঁড়িয়ে গ্যাস না পেয়ে পরে মহাখালী ঘুরে পরিবাগের এক ফিলিং স্টেশনে আসেন। সেখানেও আড়াই ঘণ্টা কেটে গেছে।
তার ভাষায়, এক পাম্পে গ্যাস নেই, আরেক পাম্পে যেতে হচ্ছে। কখন গ্যাস পাবো- তার কোনো নিশ্চয়তা নেই। সারাদিন ঘুরেও অনেক সময় খালি হাতে ফিরতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চালক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কারিগরি ত্রুটির কথা বলা হলেও আসলে গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা চলছে। পেট্রোল সংকটের মতো পরিবেশ তৈরি করে দাম বাড়ানো হবে।
গ্যাস সংকটের কারণে শুধু সিএনজি ফিলিং স্টেশন নয়, রাজধানীর বহু এলাকায় বাসাবাড়িতেও রান্নার গ্যাসের চাপ কমে গেছে। অনেক পরিবার নির্ধারিত সময়ে রান্না করতে পারছে না। শিল্প ও বাণিজ্যিক খাতেও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রাজধানীর লালবাগের এক বাসিন্দা বলেন, এমনিতেই গ্যাস পাই না, আগে রাতে কিছুটা হলেও পেতাম। গত দুদিন তা-ও পাই না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তাণ্ডব
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডলারের বাজারে ফের অস্থিরতা
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সিলেটে স্থিতিশীলতা, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের কয়েক জেলায় নতুন ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিপকাণ্ডের ৪ বছর পর চাকরি ফিরে পেলেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি -প্রধানমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি -প্রধানমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কীটনাশক খাত যুগোপযোগী করতে ১৯ সদস্যের বিশেষজ্ঞ কমিটি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাসপোর্টের ‘অবনমন হয়নি’, ভিসা সমস্যার কারণ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)