মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

গ্যাসের উৎপাদন কমছে দেশে, বেড়ে চলেছে আমদানি -শিল্পে গ্যাস সরবরাহে ঘাটতি থেকেই যাচ্ছে -চরম দুর্ভোগে গৃহস্থালি সংযোগের গ্রাহকরাও -সাগরে অনুসন্ধান কার্যক্রমে দীর্ঘদিনে প্রত্যাশিত অগ্রগতি নেই। -আমদানি বাজারে পরিণত করার চেষ্টার ফল: বিশেষজ্ঞ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, রাত ১:১১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:১০

নিজস্ব সংবাদদাতা:
দেশে জ্বালানি গ্যাসের ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে দিনে দিনে কমছে দেশীয় উৎপাদন। ফলে এ খাতে আমদানি-নির্ভরতা বেড়েই চলছে। সরকার নতুন কূপ খনন এবং পুরোনো কূপ সংস্কারের (ওয়ার্কওভার) কিছু উদ্যোগ নিলেও তাতে উৎপাদন হ্রাস ঠেকানো যাচ্ছে না। এতে জরুরি শিল্প খাত যেমন ভুগছে, তেমনি চরম হয়রানির শিকার হচ্ছেন গৃহস্থালি গ্রাহকেরাও। মাসে মাসে বাধ্যতামূলক টাকা দিয়েও মিলছে না রান্নার গ্যাস। চড়া দামে কিনতে হচ্ছে খোলাবাজারের সিলিন্ডার।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে সুন্দলপুর, শ্রীকাইল, রূপগঞ্জ, ভোলা নর্থ, জকিগঞ্জ ও ইলিশা নামে মোট ৬টি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। ভোলার শাহবাজপুর ইস্ট, টবগী-১, ইলিশা-১ ও ভোলা নর্থ-২ কূপ খননকাজ শেষ হয়েছে এবং বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া গেছে।
পেট্রোবাংলার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের চাহিদা গড়পড়তা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ঘাটতি প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট। ঘাটতি পূরণে পেট্রোবাংলা ২০২৬ সালের মধ্যে ৫০টি কূপ খনন/উন্নয়ন ও সংস্কারের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এগুলোর মধ্যে ২২টি কূপের খনন শেষ এবং ৮টির খনন চলছে। ২২ কূপ খনন শেষে ২২৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান হয়েছে। তবে এ পর্যন্ত সঞ্চালন লাইনে যুক্ত করা গেছে ১০৭ মিলিয়ন ঘনফুট।
অন্যদিকে ২০২৫-২৮ সময়ে স্থলভাগে ৬৯টি কূপ খনন এবং ৩১টি কূপ সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কূপ খনন ও সংস্কারের শেষে দৈনিক আরও ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হবে বলে আশা করছে মন্ত্রণালয়। এতে তখন প্রত্যাশিত দৈনিক উৎপাদিত হবে ৩ হাজার মিলিয়ন ঘনফুটের ওপরে। তবে জ্বালানি বিভাগের সাম্প্রতিক ভাষ্য হচ্ছে, ২০২৮ সালের মধ্যে দেশে গ্যাসের চাহিদা দৈনিক ৫ হাজার মিলিয়ন ঘনফুট ছাড়িয়ে যাবে।
এদিকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশের সমুদ্রসীমায় সাগরের গভীর অংশ ১৫টি এবং অগভীর অংশ ১১টি ব্লকে ভাগ করা হয়েছে। ১৯৯৮ সালে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হলেও কয়েক বছরের মধ্যে তা জটিলতায় পড়ে। ২০১৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সাগরের আর কোনো গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়নি।
মাঝে বেশ কয়েকবার গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক ঠিকাদারদের দৃষ্টি আকর্ষণ করা হলেও ঝুঁকি ও লাভালাভ বিবেচনায় কেউ এগিয়ে আসেনি।
পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) প্রকৌশলী শোয়েব বলেন, সমুদ্রে গ্যাস অনুসন্ধানে সর্বশেষ পিএসসি অনুযায়ী কোম্পানিগুলো আগ্রহ দেখিয়েও আর সাড়া দিল না। সমুদ্রে গ্যাস অনুসন্ধান একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার ব্যাপার। অন্তর্র্বতী সরকারের মতো একটি স্বল্পমেয়াদি সরকার তাই এ বিষয়ে আর আগায়নি। নির্বাচনের পর নতুন সরকার এলে হয়তো নতুন করে আলাপ শুরু হবে।
এদিকে নিয়মিত এলএনজি আমদানি বেড়েই চলছে। সরকারি সংস্থা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কর্তৃপক্ষ বা আরপিজিসিএলের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে প্রথমবারের মতো কাতার এবং ওমান থেকে জি-টু-জি চুক্তির আলোকে ৪১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল। পরের অর্থবছরে আমদানি হয় ৬৬ কার্গো। ২০২০-২১ অর্থবছর থেকে সরকারি চুক্তির পাশাপাশি খোলাবাজার থেকেও এলএনজি কিনতে শুরু করে সরকার। তখন থেকে সাময়িক ব্যতিক্রম ছাড়া আমদানি বছর বছর বেড়ে চলেছে। সর্বশেষ অর্থবছরে খোলাবাজার থেকে ৪০সহ মোট ৮৩ কার্গো আমদানি হয়েছিল। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যেই খোলাবাজার থেকে ২৩ কার্গো এলএনজি কেনা হয়েছে।
ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম মনে করেন, বাংলাদেশকে জ্বালানি আমদানি বাজারে পরিণত করার অব্যাহত প্রচেষ্টার ফলেই আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ২০১০ সালের দিকেও সরকার গ্যাস রপ্তানি করতে উদ্যত হয়েছিল। আর ১৫ বছরের মাথায় এখন আমদানি চাহিদা বাড়ছে। এখন মানুষও ভোগান্তির মধ্যে পড়ছে। বর্তমান সরকারও আগের সরকারের নীতিতে রয়েছে। তারা বাংলাদেশকে গ্যাসের আমদানি বাজারে রূপান্তর করতে চেয়েছিল, সেটাই করেছে।
সরকারের কূপ খনন উদ্যোগ প্রসঙ্গে ক্যাবের উপদেষ্টা বলেন, সরকার কূপ খননের যে কথা বলছে, সেটা কার্যত কথার কথা। স্থলভাগের গ্যাস অনুসন্ধানে বাপেক্সকে কাজে লাগানোর কথা, কিন্তু তা-ও সেভাবে হয়নি। গ্যাস উন্নয়ন তহবিলের অর্থও খরচ করা হচ্ছে না। বিদেশিরা এসে আমাদের দেশে গ্যাস উত্তোলন করতে পারছে। কিন্তু আমরা পারছি না কেন? এসবের মধ্যে ভয়ংকর দুরভিসন্ধি রয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৫ মিনিট আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৬ মিনিট আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ৭ মিনিট আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ৮ মিনিট আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১০ মিনিট আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ২০ মিনিট আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ২৩ মিনিট আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ২৯ মিনিট আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১ ঘণ্টা আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ১ ঘণ্টা আগে ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ১ ঘণ্টা আগে ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার… ১ ঘণ্টা আগে