কম দামে গরুর গোশত পেয়ে ক্রেতাদের স্বস্তি
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দীর্ঘদিন গরুর গোশতের দাম ছিল মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। ৭৫০ থেকে ৮০০ কেজি গোশত কেনা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছিল না। সাধারণ মানুষের সুবিধার জন্য গত ৭ ডিসেম্বর থেকে গরুর গোশতের নতুন দাম নির্ধারণ করা হয়। গরুর গোশত বিক্রি শুরু হয় কেজি প্রতি ৬৫০ টাকা ধরে। দাম কমায় যেমন বিক্রি বেড়েছে, তেমনি স্বস্তি ফিরে এসেছে ক্রেতাদের মাঝে।
গতকাল জুমুয়াবার রাজধানীর মোহাম্মদপুর, কলাবাগান, শুক্রাবাদ ও কাওরানবাজার এলাকার কাঁচাবাজারে গোশতের দোকানে ঘুরে দেখা যায়, আজ ছুটির দিন সকাল থেকেই গোশতের দোকানগুলোতে ছিল ক্রেতাদের ভিড়। নির্ধারিত দামে পেয়ে হাসি মুখেই বাসায় ফিরছেন লোকজন।
শুক্রাবাদ কাঁচাবাজারের গোশত ব্যবসায়ী আল্লাহর দান গোশত বিতানের মালিক মোস্তফা বলেন, গোশতের দাম কমায় দোকানে আগের চেয়ে ক্রেতার সংখ্যা বেড়েছে। আমাদের সমিতি থেকে আপাতত এক মাসের জন্য নির্ধারিত দামে বিক্রি করতে বলেছে। পরে সামনে দাম আরও কমতেও পারে।
তার পাশের দোকানের গোশত ব্যবসায়ী জনপ্রিয় গোস্ত বিপনী নুরুজ্জামান রনির বক্তব্যও একই রকম। তিনি বলেন, সাইনবোর্ড লাগিয়ে ৬৫০ কেজি দরে গোশত বিক্রি করছি। আগের চেয়ে বর্তমানে ক্রেতাদের সারা পাচ্ছি।
এর আগে গত ৬ ডিসেম্বর গোশত উৎপাদন ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতির এক সভায় এক মাসের জন্য গরুর গোশতের নতুন দাম নির্ধারণ করে। সভায় জানানো হয়েছিল, প্রতি কেজি গরুর গোশতে ৭৫০ গ্রাম গোশত, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি থাকবে। এছাড়া রোগাক্রান্ত গরুর গোশত বিক্রি করা যাবে না। এই এক মাস পরীক্ষামূলকভাবে গোশত বিক্রির পর আবার মূল্য সমন্বয় করা হবে। এছাড়া নতুন নির্ধারিত মূল্য বাস্তবায়নে তদারকি বাড়ানোর প্রস্তাব জানানো হয়।
গোশত ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু বলেন, রাজধানীতে নতুন নির্ধারিত মূল্য কার্যকর হলে এরপর সারা দেশে তা বাস্তবায়ন করার জন্য কার্যক্রম হাতে নেওয়া হবে। এক্ষেত্রে সরকারের কাছেও আমাদের কিছু দাবি রয়েছে। সেগুলো আমরা প্রতিবেদন আকারে উপস্থাপন করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












