গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তথ্য জানতে কমিশন গঠন, গণবিজ্ঞপ্তি জারি
গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের তথ্য জানতে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এতে, গুমের ঘটনার ভিকটিম, পরিবারের কোনো সদস্য, আত্মীয়-স্বজন অথবা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শীদেরকে কমিশনের কার্যালয়ে স্বশরীরে গিয়ে অথবা ইমেইলের মাধ্যমে তথ্য পাঠানোর আহ্বান করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অতিরিক্ত জেলা জজ ও গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সংযুক্ত কর্মকর্তা বুলবুল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা অর্থাৎ বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্দার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), কোস্ট গার্ডসহ দেশের অন্য যে কোনো আইন প্রয়োগ ও বলবতকারী সংস্থার কোনো সদস্য কতৃক ২০১০ সাল থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য বাংলাদেশ সরকার কমিশন অফ ইনকোয়ারি গঠন করেছেন।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে, জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন অথবা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শীদেরকে কমিশনের কার্যালয়ে স্বশরীরে গিয়ে বা ডাকযোগে অথবা কমিশনের ইমেইলে তথ্য পাঠানোর আহ্বান করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।