ভারতে মুসলিম বিদ্বেষ:
গাজিয়াবাদ পুলিশের পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত!
, ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে সন্দেহভাজনের পিঠে মোবাইল ফোন ঠেকিয়ে বাংলাদেশি হিসেবে শনাক্ত করার একটি ঘটনাচিত্র প্রকাশ্যে এসেছে। বাংলাদেশি শনাক্তকরণের এই হিন্দুত্ববাদী কা-ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের মুখে গাজিয়াবাদ পুলিশ একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের কৌশাম্বী থানার স্টেশন হাউস অফিসার হিন্দুত্ববাদী শর্মা শুধুমাত্র পিঠে স্মার্টফোন ঠেকিয়েই বলে দিচ্ছে, কে ভারতীয় আর কে বাংলাদেশি। উত্তরপ্রদেশ পুলিশের এই অদ্ভুত কর্মকা-ের ভিডিও ভাইরাল হতেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, ভয় দেখিয়ে বস্তিবাসীদের হেনস্থা করা হচ্ছে।
সাধারণত, নাগরিকত্ব যাচাই করার ক্ষেত্রে পাসপোর্ট অথবা আধারের মতো বায়োমেট্রিকের প্রয়োজন পড়ে। কিন্তু উত্তরপ্রদেশের পুলিশকে দেখা গেছে এক ‘রহস্যময়’ কায়দা অবলম্বন করতে। স্রেফ কারও পিঠ স্পর্শ করেই ‘স্ক্যান’ করে বলে দেওয়া হচ্ছে তিনি বাংলাদেশি কিনা।
গাজিয়াবাদের এই ঘটনায় জানা গেছে, কৌশাম্বী থানার স্টেশন হাউস অফিসার শর্মা একটি বস্তি এলাকায় তল্লাশি চালাচ্ছে। সেখানে এক বৃদ্ধের পিঠে একটি স্মার্টফোন ঠেকিয়ে সে দাবি করছে যে, ওই ব্যক্তি বাংলাদেশি। পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, 'মিথ্যা বোলো না; আমাদের কাছে মেশিন আছে যা দিয়ে মিথ্যা ধরা যায়।' ওই পরিবারটি আদতে বিহারের আরারিয়ার বাসিন্দা। ২২ বছর বয়সি এক তরুণী এবং তার বাবা ৭৬ বছর বয়সী মোহাম্মদ সিদ্দিক বারবার দাবি করেন যে, তারা ভারতীয়। মোবাইলে নিজেদের নথিপত্রও দেখান তারা। কিন্তু উপস্থিত পুলিশ কর্মীরা তাতে কর্ণপাত করেনি বলেই অভিযোগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)