গাজা যুদ্ধে সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে দেয়ার মতো অর্থ আমেরিকার হাতে নেই
মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন স্বীকার করেছে যে, গাজা যুদ্ধে সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের পক্ষে যুক্ত হওয়ার জন্য যে পরিমাণে অর্থ প্রয়োজন তা তাদের হাতে এ মুহূর্তে নেই। গাজা যুদ্ধ শুরুর প্রথম থেকেই ইহুদীবাদী সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের পক্ষে শক্ত অবস্থান নেয়ার কারণে সারা বিশ্ব আমেরিকা সমালোচনার মুখে পড়েছে।
মার্কিন গণমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে বলেছে, ইহুদীবাদী সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে সমর্থন দেয়ার জন্য মধ্যপ্রাচ্যে আমেরিকার পক্ষ থেকে যে সেনা ও সামরিক সরঞ্জামের সমাবেশ ঘটানো প্রয়োজন সেজন্য পেন্টাগনের হাতে প্রয়োজনীয় অর্থ নেই।
পেন্টাগনের অন্যতম মুখপাত্র ক্রিস শেরউড বলেছে, “আমরা একথা একেবারে প্রকাশ্যেই বলছি যে, বর্তমান ঘটনাগুলোর প্রেক্ষাপটে প্রেসিডেন্টের অনুরোধে ২০২৪ অর্থ বছরের বাজেটে কিছু সংশোধন আনা হয়েছে। তবে, ২০২৪ সালে সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের জন্য কোনো সম্পূরক বাজেট ছিল না।”
সামরিক বাহিনীসহ মার্কিন ফেডারেল সরকার বর্তমানে একটি স্টপগ্যাপ বিলের অধীনে চলছে যা সাময়িকভাবে সরকারকে চলার মতো ব্যবস্থা করে দিয়েছে। এই স্টপগ্যাপ বাজেটের কারণে জুন মাস থেকে সরকার শাটডাউন এড়াতে সক্ষম হয়েছে।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবতা হচ্ছে- মধ্যপ্রাচ্যে সম্প্রতি যে সেনা সমাবেশ ঘটানো হয়েছে তার কোনো পরিকল্পনা ছিল না। এজন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগকে বিদ্যমান অপারেশন এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বাজেট থেকে অন্য খাতে বরাদ্দ দিতে অর্থ উত্তোলন করতে হয়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।