হামাসের বীরত্ব:
গাজা যুদ্ধে যৌথ অবস্থান তৈরিতে তুরস্কে রাইসি
অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান
, ১৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সাবি’ ১৩৯১ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
রাশিয়ার কাছ থেকে সুখোই এস-৩৫ যুদ্ধবিমানসহ আরো কিছু অত্যাধুনিক বিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান। মস্কোর সঙ্গে তেহরানের সামরিক সহযোগিতা ঘনিষ্ঠ হওয়ার পরিপ্রেক্ষিতে ইরানের সশস্ত্র বাহিনী একথা ঘোষণা করেছে।
ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মেহদি ফারাহি বার্তা সংস্থা তাসনিমকে জানিয়েছেন, ইরানের সেনাবাহিনীর জন্য রাশিয়ার কাছ থেকে সুখোই এস-৩৫ যুদ্ধবিমান, মিল এমআই-২৮ অ্যাটাক হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে।
ফারাহি বলেন, এসব সামরিক বিমান ইরানে আনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এগুলো তেহরানের কাছে সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। সামরিক হেলিকপ্টারের সংখ্যার দিক দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান সবচেয়ে শক্তিশালী। এসব হেলিকপ্টারের গুণগত মানও কয়েক দফায় শক্তিশালী করা হয়েছে বলে তিনি জানান।
এক জোড়া স্যাটার্ন টার্বোফ্যান ইঞ্জিনের দ্বারা চালিত এসইউ-৩৫ যুদ্ধবিমান ৪০০ কিলোমিটার দূরের উড়ন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। সেইসঙ্গে এটি ৩০টি উড়ন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে এবং সেগুলোর মধ্যে আটটিতে একসঙ্গে আঘাত হানতে পারে। এছাড়া, ‘নাইট হান্টার’ নামে পরিচিত মিল এমআই-২৮ অ্যাটাক হেলিকপ্টারের গতি ঘণ্টায় প্রায় ৩২০ কিলোমিটার এবং এটি আড়াই হাজার অশ্বশক্তির দুটি টার্বোশ্যাফ্ট ইঞ্জিন দিয়ে সজ্জিত।
গাজা যুদ্ধে যৌথ অবস্থান তৈরিতে তুরস্কে রাইসি:
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার প্রথমবারের মতো তুরস্কে আনুষ্ঠানিক সফর করছেন। গাজায় দখলদার সন্ত্রাসী ইসরাইলি হামলার বিষয়ে একটি যৌথ অবস্থান তৈরি করাই তার এই সফরের লক্ষ্য বলে জানা গেছে।
গাজা ও ইসরাইলের চলমান যুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান মুসলিম বিশ্বে ইসরাইলের অন্যতম কট্টর সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ এবং হামাসকে ‘স্বাধীনতাকামী গ্রুপ’ বলে বর্ণনা করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












