গাজা-ইসরায়েল যুদ্ধবিরতি, স্থিতিশীলতা ফেরাতে নতুন শাসন কাঠামো
, ০১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজার জন্য একটি নতুন শাসন কাঠামো খুব শিগগিরই কার্যকর করা হবে, যা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে অন্তর্ভুক্ত। এই কাঠামোতে থাকবে আন্তর্জাতিক বোর্ড এবং ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি দল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো জানিয়েছে, এর পরপরই সেখানে বিদেশি সেনা মোতায়েন করা হবে।
ওয়াশিংটনে গাজা নিয়ে সর্বশেষ সংবাদ সম্মেলনে মার্কো বলেছে, গাজার বর্তমান পরিস্থিতি মোটেও টেকসই নয়। অক্টোবর মাসে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও সন্ত্রাসী ইসরায়েল এখনও হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে হামাস আবারও গাজায় নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছে।
মার্কো বলেছে, “এ কারণেই প্রথম ধাপটি সম্পন্ন করার বিষয়ে আমরা জরুরি কার্যক্রম এগিয়ে নিচ্ছি। এর মধ্যে ‘বোর্ড অব পিস’ গঠন অন্যতম। এছাড়া মাঠপর্যায়ে কাজ করার জন্য ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক দলও প্রতিষ্ঠা করা হবে। এরপর খুব দ্রুত স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে।”
সে আরও জানায়, ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক দলের অগ্রগতি ইতোমধ্যেই শুরু হয়েছে। এই প্রশাসনিক কাঠামোয় গাজার নাগরিকরা অংশগ্রহণ করবেন, যারা রাজনৈতিক দলের নয়, বরং কারিগরি দক্ষতা ও প্রশাসনিক ক্ষমতার ওপর ভিত্তি করে কাজ করবেন। ওয়াশিংটন খুব শিগগিরই এই শাসন কাঠামো কার্যকর করতে চায়।
তবে হামাসকে কিভাবে নিরস্ত্রীকরণ করা হবে, তা এখনো নিশ্চিত হয়নি। তথ্যসূত্র: রয়টার্স, আরব নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)