গাজায় ‘মানবতার পরীক্ষায়’ ব্যর্থ বিশ্ব নেতারা
, ২৫ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ আশির, ১৩৯১ শামসী সন , ০৭ মার্চ, ২০২৪ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গাজায় দখলদার সন্ত্রাসী ইসরাইলের হামলায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা। খাদ্যের অভাবে হাহাকারে ভুগছে মানুষ। গাজার এ ভয়াবহ পরিস্থিতিতে সেখানে ‘মানবতার পরীক্ষায়’ বিশ্ব নেতারা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে করবিন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা বলেছে যে- গাজা আমাদের সাধারণ মানবতার পরীক্ষা ছিল এবং রাজনৈতিক নেতারা ওই পরীক্ষায় ‘ব্যর্থ হয়েছে’।
জেরেমি করবিন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, ‘তাদের নৈতিক কর্তৃত্ব ধ্বংসস্তূপের নিচে রয়েছে, যেখানে যুদ্ধবিরতির মাধ্যমে হাজার হাজার প্রাণ বাঁচানো যেত।’
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘অবরুদ্ধ এ ভূখ-ে দখলদার সন্ত্রাসী ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে লড়াইয়ে এ পর্যন্ত শহীদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩০ হাজার ৬৩১ জনে দাঁড়িয়েছে।’
গত মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় সেখানে দখলদার সন্ত্রাসী ইসরাইলি হামলায় নতুন করে ৯৭ জন শহীদ হওয়ায় এ সংখ্যা বেড়ে ৩০ হাজার ৬৩১ জনে দাঁড়ালো।’
এর আগে গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উত্তর গাজার হাসপাতালগুলোতে শিশুরা অনাহারে মারা যাচ্ছে। একটি ত্রাণ মিশন সেখানকার দু’টি হাসপাতালে অনাহারে শিশু মৃত্যুর ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেছে।
এ দিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ত্রাণ বঞ্চিত উত্তর গাজায় অপুষ্টিতে কমপক্ষে ১৬ শিশু প্রাণ হারিয়েছে।
গত সপ্তাহে জাতিসংঘ সতর্ক করে বলেছে, দখলদার সন্ত্রাসী ইসরাইল-হামাস যুদ্ধের কারণে গাজা উপত্যকায় দুর্ভিক্ষ অনিবার্য হয়ে উঠেছে। সূত্র : আল-জাজিরা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












