গাজায় সন্ত্রাসবাদী ইসরায়েলি আগ্রাসনে নিহতের প্রকৃত সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে -জনসংযোগ বিভাগ
, ১২ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৮ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৩ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
গাজায় সন্ত্রাসবাদী ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন অঞ্চলটির জনসংযোগ বিভাগের মহাপরিচালক ইসমাইল আল-তাওয়াবতা। মূলত সন্ত্রাসবাদী ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের-যাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি-বিষয়টি আমলে নিয়ে তিনি এই মন্তব্য করেছেন।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় দখলদার ইসরায়েলি আগ্রসন চলছে ১০ মাসের বেশি সময় ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে দখলদার ইসরায়েলি হামলায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের ৭০ শতাংশই শিশু ও নারী।
ইসমাইল আল-তাওয়াবতা জোর দিয়ে বলেন, সমাজের প্রতিটি স্তরে সন্ত্রাসবাদী ইসরায়েলি বাহিনীর আগ্রসনের প্রভাব পড়েছে। তিনি জানান, সন্ত্রাসবাদী ইসরায়েলি আগ্রাসনে, এখন পর্যন্ত গাজার ৮৮৫ চিকিৎসক ও নার্স নিহত হয়েছে। এ ছাড়া, ১৬৮ জন সাংবাদিক ও সংশ্লিষ্ট পেশার মানুষ, ৭৯ জন সিভিল ডিফেন্স অফিসার, ১০০ জনের বেশি বিজ্ঞানী, গবেষক, চিন্তক এবং ইউনিভার্সিটি শিক্ষক, ৯ হাজারের বেশি শিক্ষার্থী এবং পাঁচ শতাধিক নারী-পুরুষ শিক্ষক শহীদ হয়েছেন।
আল-তাওয়াবতা আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার ৮০ শতাংশের বেশি চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করেছে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, উপত্যকায় সন্ত্রাসবাদী ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে শহীদের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ৯২ হাজার ৪০১ জনে পৌঁছেছে। মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মুনির আল-বারশ বলেছেন, তাদের প্রকাশিত সংখ্যা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। কারণ, সন্ত্রাসবাদী ইসরায়েলি বোমা হামলায় শহীদ প্রত্যেকের রেকর্ড তাদের কাছে আছে।
আল-বারাশ জানান, আমাদের অনুমানগুলো ইঙ্গিত করে যে, শহীদদের প্রকৃত সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে আরও ১০ হাজার বেশি।
গাজা উপত্যকায় নরওয়ের চিকিৎসা সহযোগিতা দলের প্রধান ম্যাডস বলেছে, গাজায় শহীদদের আনুমানিক সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে তিন গুণ বেশি হবে।
গিলবার্ট যোগ করেছে যে, বর্তমান যুদ্ধের পরিস্থিতিতে সব হতাহতদের তথ্য সংগ্রহ ও যাচাই এবং তাদের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়ার সুযোগ দেয় না। তার মতে, গাজায় দখলদার ইসরায়েলি আগ্রাসনে শহীদদের সংখ্যা ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজারের মধ্যে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হাত কেটে ফেলব’, সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












