গাজায় যুদ্ধ করতে গিয়ে চিরতরে ‘পঙ্গু’ অগণিত ইসরায়েলি সেনা
, ২৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সামিন, ১৩৯১ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
গাজা উপত্যকায় যুদ্ধ করতে গিয়ে হামাসের আক্রমণের মুখে পড়ে হাজার হাজার দখলদার ইসরাইলী সেনা মারা পড়েছে। আবার যারা কোনরকমে বেঁচে ফিরেছে তারাও চিরতরে পঙ্গু হয়ে গেছে।
পঙ্গুদের সম্পর্কে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওত আহরোনোত এক প্রতিবেদনে জানিয়েছে, কমপক্ষে ১২ হাজার ৫০০ ইসরায়েলি সেনা চিরতরে ‘পঙ্গু’ হয়েছে। যদিও বাস্তব সংখ্যা আরও কয়েকগুণ বেশি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিযুক্ত একটি প্রতিষ্ঠান মূলত এ তথ্য প্রকাশ করেছে। যাদের সেনাদের হতাহতের বিষয়টি নিরূপণের দায়িত্ব দেয়া হয়েছে। এত সেনার পঙ্গুত্ব বরণ করাকে ‘বিষন্ন পূর্ভাবাস’ হিসেবে অভিহিত করেছে সংবাদমাধ্যমটি।
এত বিপুল সংখ্যক দখলদার সেনার পঙ্গু হওয়ার বিষয়টিকে সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছে ইয়েদিওত আহরোনোত। হিব্রু ভাষার সংবাদমাধ্যমটি জানিয়েছে, পঙ্গু হিসেবে স্বীকৃতি পেতে ইসরায়েলি সেনারা যে আবেদন করছে সেটি ২০ হাজারে পৌঁছাতে পারে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পুনর্বাসন বিভাগ বর্তমানে ৬০ হাজার পঙ্গু সেনাকে চিকিৎসা দিচ্ছে। এরমধ্যে ২০২৩ সালে কমপক্ষে ৫ হাজার সেনা পঙ্গুত্ব বরণ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছে ৩ হাজার ৪০০ সেনা।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সেনাদের হতাহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক যে তথ্য দেওয়া হয়েছে সেটির সঙ্গে এ তথ্যের অনেক অসঙ্গতি রয়েছে।
সেনাদের হতাহতের যে সংখ্যা সেনাবাহিনী প্রকাশ করছে সেটি নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। কারণ সেনাবাহিনী দেওয়া তথ্যের তুলনায় হাসপাতালে চিকিৎসাধীন সেনার সংখ্যা অনেক বেশি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে হুশিয়ারির সুরে বলা হয়েছে, সাবেক সেনা ইতজিক সাইদানের ঘটানো ঘটনার মতো এমন কিছু হয়ত ইসরায়েল আবারও প্রত্যক্ষ করবে। ইতজিক সাইদান ২০১৪ সালে গাজা যুদ্ধে ইসরায়েলের হয়ে যুদ্ধ করেছিলো। কিন্তু ক্ষোভ থেকে ২০২১ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন কেন্দ্রের বাইরে নিজ গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলো। তার মনে হয়েছিল মন্ত্রণালয়ের সঙ্গে করা চুক্তির সবক্ষেত্রে ‘অপমান ও বঞ্চনার’ শিকার হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটকাঠি থেকে উচ্চমানের গ্রাফিন, নতুন পথ দেখালেন ড. আব্দুল আজিজের দল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর আটকে দিলো সন্ত্রাসী ইসরায়েল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ সংকটের জন্য আমেরিকা-ইসরায়েল দায়ী -মাসুদ পেজেশকিয়ান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘স্বৈরতন্ত্রের অংশ হতে চাই না’: মার্কিন নাগরিকত্ব ছাড়ার হিড়িক
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বে সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশ এখন ইউরোপ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের উর্বর মাটিতে ক্যাপসিকামের ফলন বাড়ছে
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা বাড়ছে, শীর্ষে বার ও কয়েন
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দারফুরে শিশুদের পরিস্থিতি ‘ভাঙনের পর্যায়ে’ -ইউনিসেফ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওপেক ছাড়ার সিদ্ধান্ত: সৌদির সঙ্গে বিভেদ বাড়লো আরব আমিরাতের
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












