গাজায় যা ঘটছে তার জন্য পুরো বিশ্ব দায়ী : মাহমুদ আব্বাস
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ রবি , ১৩৯২ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীর ও গাজায় রক্তপাতের অবসানে সন্ত্রাসী ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় অবিলম্বে গাজা যুদ্ধ অবসানে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মাহমুদ আব্বাস বলেছেন, ওয়াশিংটন গাজা যুদ্ধে সন্ত্রাসী ইসরায়েলকে কূটনৈতিক আচ্ছাদন দিচ্ছে এবং অস্ত্র সরবরাহ করে চলেছে। সেখানে মৃতের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ার পরও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী ইসরায়েলকে সমর্থন ও সহায়তা করে যাচ্ছে।
জাতিসংঘ অধিবেশনে দেওয়া বক্তৃতায় ফিলিস্তিনি এই প্রেসিডেন্ট বলেন, এই অপরাধ থামাও। এখনই থামাও। শিশু ও নারী হত্যা বন্ধ করুন। গণহত্যা বন্ধ করুন। সন্ত্রাসী ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করো। এই উন্মাদনা চলতে পারে না। গাজা এবং পশ্চিম তীরে আমাদের জনগণের সাথে যা ঘটছে, তার জন্য পুরো বিশ্ব দায়ী।
যুদ্ধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকার ২৪ লাখ বাসিন্দার বেশিরভাগই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর সন্ত্রাসী ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ শুরুর পর লাখ লাখ মানুষ স্কুল ভবন ও বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এসব আশ্রয় কেন্দ্র সন্ত্রাসী ইসরায়েলি হামলায় তছনছ হয়ে গেছে।
গাজায় সন্ত্রাসী ইসরায়েলি অভিযানের অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে যুক্তরাষ্ট্র অতীতে বারবার ভেটো দিয়েছে। এর নিন্দা জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, যুক্তরাষ্ট্র একা দাঁড়িয়ে বলল, না, লড়াই চলবে। দেশটি ভেটো ক্ষমতাকে ব্যবহার করে এটা করেছে।
হাজার হাজার বেসামরিক, শিশু ও নারীদের হত্যায় সন্ত্রাসী ইসরায়েল প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন মাহমুদ আব্বাস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সন্ত্রাসী ইসরায়েলকে আগ্রাসন ক্রমাগত চালিয়ে যেতে উৎসাহিত করেছে। সন্ত্রাসী ইসরায়েল জাতিসংঘে থাকার যোগ্য নয়।
বিশ্বে সন্ত্রাসী ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও সহায়তাকারী যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর সন্ত্রাসী ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা ও সামরিক অস্ত্র সরবরাহ করেছে ওয়াশিংটন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)