গাজায় ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে দখলদার ইসরায়েলের হামলা
, ২৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২১ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা সিটির জেইতুন এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে সরাসরি হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ভেরিফিকেশন ইউনিট সানাদ বলছে, এ হামলার লক্ষ্য ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় ঠেলে দেওয়া।
১৩ আগস্ট থেকে জেইতুনে গোলাবর্ষণ ও বোমা হামলা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। সানাদের বিশ্লেষণ অনুযায়ী, এ সময় আশ্রয়কেন্দ্রগুলোকেও বারবার টার্গেট করা হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সহিংসতা ও অবরোধের কারণে হাজারো ফিলিস্তিনি তাঁবু গুটিয়ে আরও দক্ষিণে চলে যাচ্ছেন।
মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছে, বেসামরিক ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র নির্বিচারে ধ্বংসের এই ধারা ইসরায়েলি যুদ্ধকৌশলেরই অংশ। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান গণহত্যার শামিল।
জেইতুনে ১১টি আশ্রয়কেন্দ্র রয়েছে। প্রতিটিতে প্রায় ৪ থেকে ৫ হাজার ক্ষুধার্ত ও অবরুদ্ধ মানুষ ঠাসাঠাসি করে বসবাস করছেন। যুদ্ধের আগে যে এলাকা ছিলো ১০ বর্গকিলোমিটার, এখন তারা গাদাগাদি করে থাকছে মাত্র ৩ দশমিক ২ বর্গকিলোমিটারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)