গাজায় প্রতিষ্ঠিত এনজিও নিষিদ্ধ, নতুন ‘অনুগত’ সংস্থা অনুমোদন সন্ত্রাসী ইসরায়েলের
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েল গাজার মানবিক ত্রাণ ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা কার্যকর করছে। দ্য নিউ হিউম্যানিটারিয়ান-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে গাজায় কাজ করা প্রতিষ্ঠিত মানবিক সংস্থাগুলোর পরিবর্তে সন্ত্রাসী ইসরায়েল রাজনৈতিকভাবে ‘অনুগত’ ও কম পরিচিত নতুন সংস্থাগুলিকে অনুমোদন দিচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসী ইসরায়েলের নতুন নিবন্ধন আইনের শর্তগুলো মানতে অস্বীকৃতি জানানোয় গাজায় কার্যরত ৩৭টি ত্রাণ সংস্থা-যার মধ্যে জাতিসংঘের বাইরে প্রায় সব সুপরিচিত আন্তর্জাতিক এনজিও রয়েছে -নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তাদের পরিবর্তে নতুন শর্ত মেনে নেওয়া প্রায় দুই ডজন সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে।
অনুসন্ধানে অংশ নেওয়া ত্রাণকর্মী ও আইন বিশেষজ্ঞরা উল্লেখ করেছে, এটি গাজার মানবিক কাঠামো পুনর্গঠনের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। এই সমান্তরাল ত্রাণব্যবস্থা সন্ত্রাসী ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখার জন্য তৈরি করা হচ্ছে।
নিষেধাজ্ঞার মুখে থাকা সংস্থাগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে গাজায় কার্যরত কথিত মানবিক সংগঠনগুলো -মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স, নরওয়েজ রিফিউজি কাউন্সিল, মার্সি কর্পস, ফিলিস্তিনিদের জন্য মেডিকেল এইড, অক্সফাম এবং আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি। এই সংস্থাগুলো ১৯৪৮ সাল থেকে গাজায় মানবিক কাজ করে আসছে বলে দাবি করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থাগুলোকে পাশ কাটিয়ে নতুন ‘অনুগত’ সংস্থাগুলির মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করলে এটি ইসরায়েলের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং আন্তর্জাতিক নজরদারি থেকে কিছুটা মুক্ত থাকবে।
সব মিলিয়ে, গাজার মানবিক ত্রাণ ব্যবস্থায় এই পরিবর্তন স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে কার্যরত সংস্থাগুলোকে বাদ দিয়ে নতুন, কম পরিচিত সংস্থাকে অনুমোদন প্রদানের ফলে গাজার জনগণের জন্য ত্রাণ কার্যক্রমের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)