গাজায় দখলদার সন্ত্রাসী ইসরাইল ‘নিরঙ্কুশ বিজয়’ অর্জন করতে পারবে না -জরিপ
, ১২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ‘নিরঙ্কুশ বিজয়’ অর্জন করতে পারবে না বলে অভিমত প্রকাশ করেছে খোদ সন্ত্রাসী ইসরাইলের নাগরিকরা। এই অবৈধ রাষ্ট্রের নাগরিকদের মধ্যে চালানো এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
ইসরাইলের ‘ডেমোক্র্যাসি ইনস্টিটিউ’ থিংক ট্যাংক পরিচালিত ওই জরিপে অধিকৃত ভূখ-ের ৬১২ জন ইহুদিবাদী অংশ নেয়। তাদের শতকরা ৫৫.৩ শতাংশ বলেছে, গাজা যুদ্ধে দখলদার সন্ত্রাসী ইসরাইলের ‘সুস্পষ্ট বিজয়’ অর্জনের সম্ভাবনা ‘অত্যন্ত কম’।
এমন সময় জনমত জরিপের এ ফলাফল প্রকাশিত হলো যখন হামাসকে ‘সম্পূর্ণ নির্মূল’ করে তাদের হাতে আটক ইসরাইলি পণবন্দিদের জীবিত মুক্ত করে নেয়ার ঘোষণা দিয়ে গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ওপর ঝাঁপিয়ে পড়েছিল ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী ইসরাইল। নেতানিয়াহু গাজা আগ্রাসনের তিনটি লক্ষ্য নির্ধারণ করে বলেছিলো, হামাসকে নির্মূল, পণবন্দিদের জীবিত উদ্ধার এবং গাজা থেকে দখলদার সন্ত্রাসী ইসরাইলের জন্য হুমকির অবসান ঘটাতে সে এ আগ্রাসনের নির্দেশ দিয়েছে।
কিন্তু সাড় চার মাস ধরে আমেরিকার কাছ থেকে পাওয়া সর্বাধুনিক সমরাস্ত্র দিয়ে অবরুদ্ধ উপত্যকায় নিরবচ্ছিন্নভাবে গণহত্যা চালিয়েও সেসব লক্ষ্য অর্জন করতে পারেনি তেল আবিব; বরং এখন পণবন্দিদের উদ্ধার করার জন্য সেই হামাস নেতাদের সঙ্গে আলোচনায় বসেছে যাদেরকে তারা নির্মূল করার ঘোষণা দিয়েছিল।
এছাড়া, দখলদার সন্ত্রাসী ইসরাইলের একটি অঘোষিত লক্ষ্যও ছিল আর তা হলো- গাজাবাসীকে এই উপত্যকা থেকে মিশরের সিনাই মরুভূমিতে বিতাড়িত করা। কিন্তু এখন পর্যন্ত তারা কোনভাবেই তাদের ঘৃণ্য উদ্দেশ্য বাস্তবায়নে সফল হয়নি বরং উল্টো তারাই অনেক এলাকা থেকে গাজাবাসীর দৃঢ় প্রতিরোধের মুখে পলায়ন করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












