আল-জাজিরার বিশ্লেষণ:
গাজায় দখলদার সন্ত্রাসী ইসরাইলি হামলা: শিশুদের জন্য এমন প্রাণঘাতী সংঘাত সাম্প্রতিক সময়ে দেখেনি বিশ্ব
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাদিস ১৩৯১ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
দখলদার সন্ত্রাসী ইসরাইলি হামলায় গাজায় শিশুদের শাহাদাত বেড়েই চলছে। কবে তা থামবে, কারও জানা নেই।
ফিলিস্তিন-দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের মধ্যে চলমান সংঘাত ৩৮তম দিনে পড়েছে। এক মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরাইলের নির্বিচার হামলায় ১১ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ৪ হাজার ৫০০ শিশু রয়েছে।
গত অক্টোবর মাসের শেষ দিকে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা সেভ দ্য চিলড্রেন গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি হামলায় শিশুদের প্রাণহানি নিয়ে একটি রোমহর্ষক তথ্য জানায়।
সংস্থাটির তখনকার তথ্যমতে, ২০১৯ সাল থেকে বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোয় নিহত শিশুর বার্ষিক সংখ্যাকে ছাড়িয়ে গেছে গাজায় তিন সপ্তাহে শহীদ শিশুর সংখ্যা।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল আকাশপথে হামলার পাশাপাশি গাজায় স্থল অভিযান চালাচ্ছে। ফলে গাজায় সাদা কাফনে মোড়ানো ছোট ছোট মৃতদেহের সংখ্যা বেড়ে চলছে। সেই সঙ্গে বাড়ছে শিশুসন্তান হারানো ফিলিস্তিনি পরিবারগুলোর মাতম।
গাজায় দখলদার সন্ত্রাসী ইসরাইলি হামলায় যতসংখ্যক ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে বলা হচ্ছে, তা সেখানকার হত্যাযজ্ঞ, ধ্বংসলীলার পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করে না বলে জানায় আল-জাজিরা।
সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্য কিছু স্থানে বড় ধরনের সংঘাতে অনেক শিশু প্রাণ হারিয়েছে। এই প্রাণহানির সঙ্গে গাজার চিত্রের তুলনা দেখিয়েছে আল-জাজিরা।
তুলনায় দেখা যায়, সব কটি স্থানের সংঘাতই শিশুদের জন্য ভয়ংকর, বিধ্বংসী হয়ে এসেছে। তবে গাজার বিভীষিকা সবকিছুকে ছাপিয়ে গেছে। গাজায় শিশুদের প্রাণহানি বেড়েই চলছে। কবে তা থামবে, কারও জানা নেই।
গাজা পরিস্থিতি: দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত শুরু হয় গত ৭ অক্টোবর। সেদিন দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল বলছে, হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।
৭ অক্টোবর থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযানও চালাচ্ছে।
গত জুমুয়াবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেছে, গাজায় গড়ে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু শহীদ হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।
আল-জাজিরা জানায়, আগে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় বলেছিল, চলমান সংঘাতে গাজায় প্রতিদিন গড়ে ১০০টির বেশি শিশু শহীদ হয়েছে।
গাজার আয়তন ৩৬৫ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা ২৩ লাখ। এই হিসাব অনুযায়ী, গাজায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৬ হাজার ৩০০ জন। জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) তথ্যমতে, গাজার জনসংখ্যার ৪৭ শতাংশ শিশু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












