গাজায় কবর খুঁড়ে এবার ১৫০ লাশ ‘চুরি’ দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সামিন, ১৩৯১ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার তুফাহ কবরস্থানে ১১০০টি কবর খুঁড়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এছাড়া তারা সেখান থেকে ১৫০টি লাশ ‘চুরি’ করেছে বলেও দাবি করেছে গাজা কর্তৃপক্ষ।
গত শনিবার (৬ জানুয়ারি) গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কবরস্থানে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি সেনাবাহিনীর হামলা এবারই প্রথম নয়। গত মাসেও তারা কবর খুঁড়ে ৮০টি মরদেহ নিয়ে যায়।’
গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ২২ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন; আহত হয়েছেন কমপক্ষে ৫৭ হাজার।
এমন পরিস্থিতির মধ্যেও দক্ষিণাঞ্চলসহ গাজা উপত্যকাজুড়ে বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল, যেখানে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে ‘নিরাপদ স্থানে’ সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বোমাবর্ষণে গাজায় শহীদদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।
গাজার মিডিয়া অফিস বলছে, গাজা উপত্যকায় গণহত্যা চালাতে দখলদার বাহিনীর বিমান থেকে এরই মধ্যে ৪৫ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র এবং দৈত্যাকার বোমা ফেলা হয়েছে, যার মধ্যে কয়েকটির ওজন ছিল দুই হাজার পাউন্ড বিস্ফোরকের সমান। ইচ্ছাকৃতভাবে সব আবাসিক এলাকা লক্ষ্য করে এসব বিস্ফোরক ফেলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












