গাজায় কবরস্থান গুঁড়িয়ে গোপনে সামরিক ঘাঁটি তৈরি করেছে ইসরায়েলি বাহিনী
, ০৫ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা ছিল দখরদার ইসরায়েলের। কিন্তু সেনা সরিয়ে নেয়ার পরিবর্তে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী অবরুদ্ধ এ উপত্যকায় স্থায়ী ও সুরক্ষিত সামরিক ঘাঁটি তৈরি করছে।
একটি অনুসন্ধানে গত মে পর্যন্ত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে গাজার ভেতর এমন ৪০টি ইসরায়েলি সামরিক ঘাঁটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ বিশ্লেষণ প্রমাণ করে, আটটি ঘাঁটি ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে। এখনো পুরোদমে একটি ঘাঁটির নির্মাণকাজ চলছে।
স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, ইসরায়েল যেসব সামরিক ঘাঁটি তৈরি করছে, সেগুলো অস্থায়ী কোনো পর্যবেক্ষণ চৌকি নয়, বরং টেকসই ও দীর্ঘমেয়াদি সামরিক অবকাঠামো নির্মাণের একটি পদক্ষেপ।
কৌশলগতভাবে গাজায় বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে নতুন সামরিক ঘাঁটিগুলো তৈরি করা হচ্ছে। এর মধ্যে দুটি উত্তর গাজায়, দুটি মধ্যাঞ্চলে, একটি নেৎজারিম করিডরের পূর্বে ও তিনটি দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে।
গাজার ভূখ- দখলের সবচেয়ে নির্মম উদাহরণ দেখা গেছে খান ইউনিসে। সেখানকার একটি কবরস্থান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে এটির ওপর নতুন সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েলি বাহিনী।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ২০২৫ সালের নভেম্বরে এ কবরস্থানে মাটি ভরাটের কাজ শুরু হয়। ২০২৬ সালের ১৮ মে-র মধ্যে দেখা যায়, কবরস্থানটিতে একই রকম দেখতে কয়েকটি স্থাপনা তৈরি করা হয়েছে। স্থাপনাগুলোতে সামরিক যানবাহন রাখা। স্থাপনাগুলো সেনা আবাসন ও বৈঠকের জন্য ব্যবহৃত হবে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর গাজার বেইত লাহিয়াতেও একই ধরনের দ্রুত সামরিকীকরণের চিত্র দেখা গেছে। ২০২৫ সালের অক্টোবরে তোলা কিছু ছবিতে এলাকাটি সম্পূর্ণ খালি দেখা গেলেও নভেম্বরের মাঝামাঝি সেখানে অবকাঠামোর নির্মাণকাজ শুরু হতে দেখা যায়। গত মে মাসে সেখানে পূর্ণাঙ্গ সামরিক স্থাপনা ও বিভিন্ন ভবন গড়ে উঠতে দেখা গেছে।
এ সামরিক অবকাঠামোর কৌশলগত উদ্দেশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় নেৎজারিম করিডরে। এ করিডর ব্যবহার করে ইসরায়েলি বাহিনী উত্তর ও দক্ষিণ গাজাকে কার্যত আলাদা করে রেখেছে।
গাজাজুড়ে ছড়িয়ে থাকা ৪০টি সামরিক ঘাঁটির অবস্থান বিশ্লেষণ করে দেখা যায়, এটি ফিলিস্তিনি জনবসতিগুলো চারদিক থেকে ঘিরে ফেলার একটি পরিকল্পিত কৌশল।
ঘাঁটিগুলোর একটি আরেকটির সঙ্গে মাটির বাঁধ, পরিখা ও সামরিক সড়কের মাধ্যমে সংযুক্ত।
এই অবকাঠামো বেসামরিক মানুষের চলাচল ও নিজেদের জমিতে যাওয়ার সুযোগকে মারাত্মকভাবে খর্ব করছে, বিশেষ করে ইসরায়েলি অবস্থানের কাছাকাছি এলাকাগুলোতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে -চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত হয়নি, দাবি ইরানের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জন্মের হার কম, বার্ধক্যের চ্যালেঞ্জের মুখে ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাশ্মীরে ‘আকস্মিক বিস্ফোরণে’ ২ ভারতীয় সেনা নিহত
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












