গাজায় ইসরায়েলি হামলায় দুই দিনে নিহত ৯৭০ -গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
- ২৪ ঘন্টায় নিহত আরো ৭১
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আশির, ১৩৯২ শামসী সন , ২২ মার্চ, ২০২৫ খ্রি:, ৭ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দখলদার সন্ত্রাসী ইসরায়েল গাজায় নতুন করে হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার ও বুধবার এ দুই দিনে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৭০ জনে দাঁড়িয়েছে। খবর ফ্রান্স ২৪.কমের।
এদিকে সন্ত্রাসী ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় জাতিসংঘের ভবনে বিমান হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। হামাস কর্মকর্তারা জানান, ওই হামলায় এক বিদেশি কর্মী নিহত হয়। আহত হয় পাঁচজন।
সন্ত্রাসী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গত বুধবার বলেছে, গাজায় সংঘাত চলা অঞ্চলগুলো থেকে শিগগিরই ফিলিস্তিনিদের সরে যেতে বলবে ইসরায়েলি বাহিনী। সে সতর্ক করে বলেছে, ইসরায়েল হামলার তীব্রতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
এক বিবৃতিতে কাৎজ আরো হুমকি দিয়ে বলেছে, গাজায় থাকা জিম্মিদের যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে ইসরায়েল এমনভাবে হামলা চালাবে, যা এর আগে দেখা যায়নি।
ইহুদীবাদী ইসরায়েল গত মঙ্গলবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে একযোগে ১০০টি হামলা চালিয়ে অন্তত ৪৩৬ জন ফিলিস্তিনিকে শহীদ করে। কার্যত এর মাধ্যমেই হামাসের সঙ্গে দুই মাস ধরে চলা নাজুক যুদ্ধবিরতির ইতি ঘটে।
গাজায় ইসরায়েলি হামলার তৃতীয় দিনে আরও ৭১ ফিলিস্তিনি নিহত:
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন অঞ্চলটিতে গতকাল বৃহস্পতিবার ভোর থেকে (২০ মার্চ) ইসরায়েলি বোমাবর্ষণের পর অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইসরায়েলি বোমাগুলি গাজার উত্তর ও দক্ষিণের বিভিন্ন বাড়িতে আঘাত হেনেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)