গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ১২ জুলাই, ২০২৫ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে জুমুয়াবার সকাল পর্যন্ত অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
তাছাড়া একদিকে যুদ্ধবিরতির আলোচনা চলছে, অন্যদিকে রাফায় ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
সবশেষ হামলার মধ্যে, দেইর আল-বালাহ শহরে শিশুদের জন্য পুষ্টি সহায়তা নেওয়ার লাইনে দাঁড়ানো অবস্থায় বিমান হামলায় ১৫ জন নিহত হন, যাদের মধ্যে ৯ শিশু ও ৪ জন নারী ছিলেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন, যার মধ্যে ১৯ জনই শিশু।
জাতিসংঘ শিশু তহবিলের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলাকে অবর্ণনীয় ও অবিচার বলে নিন্দা জানিয়েছে।
সে বলেছে, এটি গাজার আজকের নিষ্ঠুর বাস্তবতা। মাসের পর মাস ধরে পর্যাপ্ত ত্রাণ ঢুকতে না দেওয়ার ফলে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দায়বদ্ধতা না মানার কারণে পরিবারগুলো এমন পরিস্থিতিতে পড়েছে।
সে আরও বলেছে, ত্রাণের অভাবে শিশুরা অনাহারের মুখোমুখি। দুর্ভিক্ষের ঝুঁকি বেড়েই চলেছে। যতদিন না পূর্ণ মাত্রায় জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছায়, অপুষ্টি শিশুর সংখ্যা বাড়তেই থাকবে।
হামাসও এই হামলাকে গাজায় চলমান গণহত্যার অংশ বলে আখ্যা দিয়েছে।
এক বিবৃতিতে তারা জানায়, সন্ত্রাসী ইসরায়েল পরিকল্পিতভাবে স্কুল, রাস্তাঘাট, আশ্রয় শিবির এবং বেসামরিক স্থাপনাগুলোর ওপর একের পর এক নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে, যা পূর্ণমাত্রার জাতিগত নির্মূল অভিযানের শামিল এবং পুরো বিশ্ব তা প্রত্যক্ষ করছে। সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)