গাজার ‘শান্তি-বোর্ড’ থেকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বাদ, স্বাগত জানিয়েছে হামাস
, ১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত গাজা কথিত ‘শান্তি বোর্ড’ থেকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস এই পদক্ষেপকে ‘সঠিক পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছে।
ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প তার ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে যে ‘অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ’র তালিকা প্রকাশ করেছে, তাতে ব্লেয়ারের সম্পৃক্ততার বিষয়ে আরব ও মুসলিম দেশগুলো আপত্তি জানিয়েছিলো।
ট্রাম্প দাবি করেছে, এই পরিকল্পনার লক্ষ্য হলো গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধ বন্ধ করা।
হামাস নিশ্চিত করেছে, তারা ‘ইসরায়েলি দখলদারিত্বের প্রতি সুস্পষ্ট পক্ষপাতিত্বের কারণে’ ব্লেয়ারকে বাদ দিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।
ফিনান্সিয়াল টাইমস বলছে, ব্লেয়ার এই বোর্ডের একমাত্র চিহ্নিত প্রার্থী ছিলো, যাকে ট্রাম্প ব্যক্তিগতভাবে বোর্ডের প্রধান করবে বলে জানিয়েছিলো। কিন্তু এখন আঞ্চলিক বিরোধিতার পর তাকে নীরবে বাদ দেওয়া হলো।
তথাকথিত ওই বোর্ডে ব্লেয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে লবিং এবং পর্দার অন্তরালে প্রচেষ্টাও চালানো হয়েছিলো।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্লেয়ার যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে যুদ্ধ করে। সে কারণে তার প্রার্থিতা মুসলিম বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়। সে সন্ত্রাসী ইসরায়েলের পক্ষশক্তি হিসেবে ব্যাপকভাবে পরিচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)