জরুরি করিডোর চালুর দাবি:
গাজার হাসপাতালগুলোতে হাজার হাজার মানুষের মৃত্যুর শঙ্কা
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা অবরুদ্ধ ছিটমহলের ভেতরে ‘বিপর্যয়কর’ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আহতদের বিদেশে সরিয়ে নেওয়ার জন্য দ্রুত করিডোর চালুর দাবি জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৩২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গাজা থেকে পালিয়ে আসা লোকজনের গাড়িবহরে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে।
গত সপ্তাহে ইসরায়েলি ভূখ-ে হামাসের হামলার পর জুমুয়াবার গাজা উপত্যকার উত্তরের ১১ লাখ বাসিন্দাদের দক্ষিণ দিকে চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। ইসরায়েলের এই নির্দেশের পর গাজার বাসিন্দারা আশ্রয়ের জন্য ছোটার সময় আক্রান্ত হয়েছেন।
শনিবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রস বলেছে, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজার কোনও এলাকাই এখন আর লোকজনের জন্য নিরাপদ নয়। এমনকি হাসপাতালগুলোও হামলার শিকার হওয়ায় সেখানে হাজার হাজার মানুষের প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছে।
গত সোমবার ইসরায়েলের সরকার গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে। এর পর থেকে এই উপত্যকায় খাদ্য, ওষুধ, পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়েছে। এমন পরিস্থিতিতে ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতির দ্বারপ্রান্তে পৌঁছেছে গাজা উপত্যকা।
ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ বলছে, গাজায় তাদের আশ্রয় কেন্দ্রগুলো আর নিরাপদ নয়। উপত্যকায় নজিরবিহীন নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ বলেছে, যুদ্ধের নীতিমালা রয়েছে। বেসামরিক নাগরিক, হাসপাতাল, স্কুল, ক্লিনিক ও জাতিসংঘের কার্যালয়গুলো কখনও লক্ষ্যবস্তু হতে পারে না।
এক সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত এবং ৮ হাজার ৭১৪ জন আহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)