গাজার হাজার হাজার মানুষ মিসরে ঢোকার অপেক্ষায়, সেখানেও ইসরায়েলের হামলা
সাময়িকভাবে মিসর-গাজা (রাফাহ ক্রসিং) সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তের পর গাজার হাজার হাজার মানুষ রাফাহ সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছে। তবে সেখানেও বিমান হামলা করেছে ইসরায়েল।
স্থানীয় সময় সোমবার সকালে হাজার হাজার বেসামরিক মানুষ রাফাহ ক্রসিংয়ে ছুটে আসে। কারণ সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় এটি সাময়িকভাবে পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।
ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করবে, তাই গাজাবাসীকে সরে যাওয়ার কথা জানিয়েছে। নিরাপত্তার জন্য তারা রাফাহ সীমান্তে জড়ো হচ্ছে। এদিকে তারা পৌঁছালেও এখনো খোলা হয়নি সীমান্ত।
গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রাখে, যাতে গাজা থেকে বেরিয়ে আসার সমস্ত রুট বন্ধ হয়েছে।
এদিকে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি অস্বীকার করেছে ইসরায়েল ও হামাস উভয়েই। দক্ষিণ গাজায় বিবিসির একজন সংবাদদাতা নিশ্চিত করেছে, ইসরায়েলের একটি বিমান হামলা ক্রসিংয়ের আশপাশের এলাকায় আঘাত করেছে। ক্রসিংয়ের পাশের একটি ভবনের পাশাপাশি রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজায় বিমান অভিযান শুরুর পর থেকে ইসরায়েল রাফাহ ক্রসিং পয়েন্টের আশপাশের এলাকায় অন্তত তিনবার আঘাত হেনেছে। এই ক্রসিং গাজা থেকে একমাত্র সম্ভাব্য বহির্গমন পথ, যেটা হামাস নিয়ন্ত্রণ করে। কিন্তু ইসরায়েল প্রবেশপথ অবরোধ করে রেখেছে।
গাজায় মানবিক পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েক ডজন জ্বালানি ও ত্রাণসামগ্রী বহনকারী লরি রাফাহ ক্রসিংয়ের মিসরীয় দিকে রয়েছে। সেগুলো গাজায় প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করছে।
গাজায় যুদ্ধ বন্ধে জাতিসংঘে রাশিয়ার প্রস্তাব খারিজ:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার উত্থাপন করা প্রস্তাব খারিজ হয়ে গেছে। খসড়া প্রস্তাবে মানবিক কারণে যুদ্ধ বন্ধের পাশাপাশি সব জিম্মির মুক্তি, সহায়তা প্রবেশের সুযোগ ও বেসামরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ চাওয়া হয়। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত সোমবার জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করেন। এটি পাসের জন্য স্থায়ী-অস্থায়ী ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ৯ ভোট পাওয়া আবশ্যক ছিল। কিন্তু প্রস্তাবের পক্ষে মাত্র চারটি রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রসহ চারটি রাষ্ট্র বিপক্ষে ভোট দেয়। উপস্থিত আরও ছয় সদস্য রাষ্ট্র ভোটদান থেকে বিরত থাকে।
এই প্রস্তাব পাসে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করে এর জন্য ‘পশ্চিমা গোষ্ঠীর স্বার্থপর মানসিকতাকে’ দায়ী করে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি নেবেনজিয়া। নেবেনজিয়া আরও বলেছে, ‘গাজায় নজিরবিহীন মানবিক বিপর্যয় ও সংঘাত ছড়িয়ে পড়ার উচ্চঝুঁকির বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন।’
রাশিয়ার প্রস্তাবের বিপক্ষে পাশাপাশি ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ যুক্তরাজ্য, জাপান ও ফ্রান্স। ভোটদানে বিরত ছিল আলবানিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ঘানা, মাল্টা ও সুইজারল্যান্ড। আর প্রস্তাবের পক্ষে রাশিয়ার সঙ্গে চীন, গ্যাবন, মোজাম্বিক ও সংযুক্ত আরব আমিরাত ভোট দেয়।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।