বৈদেশিক সম্পর্ক: আলোচনায় বাণিজ্য নিষেধাজ্ঞা
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে গত ২৪ মে ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ঘোষণার চার মাসের মাথায় দেশটির পক্ষ থেকে সেটা প্রয়োগ শুরুর কথাও জানানো হয়েছে। রাজনীতিকসহ কয়েকটি শ্রেণি-পেশার ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকরে যুক্তরাষ্ট্রের ঘোষণার পর সংশ্লিষ্টদের মধ্যে যেমন উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে, অন্যদিকে কিছুদিন ধরে এ নিয়ে ব্যাপক গুজবও ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, শুধু ভিসানীতি প্রয়োগ করেই থামবে না যুক্তরাষ্ট্র, সরকারকে বেকায়দায় ফেলতে পরবর্তী পদক্ষেপ হিসেবে এ দেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞাও আরোপ করতে পারে তারা। শুধু যুক্তরাষ্ট্র নয়, এই নিষেধাজ্ঞায় ইউরোপীয় ইউনিয়নও যুক্ত থাকতে পারে বলে আলোচনা হচ্ছে। বিরোধী রাজনৈতিক পক্ষের নানা উইং থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এমনকি সভা-সমাবেশেও এ ব্যাপারে কথা বলা হচ্ছে। বিষয়টি সরকার নাকচ করে দিলেও উদ্বেগ কিন্তু তাদের মধ্যেও আছে। বিশেষ করে তলে তলে এই উদ্বেগ ব্যবসায়ী সমাজে বেশি ছড়িয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্প্রতি এ ব্যাপারে আশ্বস্ত করে বলেছেন, ‘পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা আসার কোনো আশঙ্কা নেই। মূলত মানুষের মধ্যে ভয় তৈরি করতে এটা প্রচার করা হয়েছে। সেই ভয়ভীতি কাজে লাগিয়ে একটা গোষ্ঠী ফায়দা লুটতে পারে।’
তবে বাণিজ্য নিষেধাজ্ঞা সরাসরি না এলেও ভিন্ন কৌশলে এ রকম কিছু আসার শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্প্রতি লন্ডনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মতো না হলেও অন্যভাবে বাংলাদেশের ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিতে পারে।’ তিনি বলেন, ‘প্রত্যেক রাষ্ট্রেরই একটি কৌশল আছে। ইউরোপীয় ইউনিয়নেরও আছে। তারা হয়তো অন্যদিকে করবে। এমন নয় যে তাদের নিষেধাজ্ঞাও যুক্তরাষ্ট্রের মতো হবে।’
যোগাযোগ করা হলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহাবুবুল আলম জানিয়েছেন তিনি দেশের রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা আসার কোনো আশঙ্কা দেখছেন না। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘কোনো ব্যবসায়ী যদি রাজনীতি করেন। তার কোনো কর্মকা-ে যদি নিষেধাজ্ঞা আসে সেটা ভিন্ন কথা। ব্যবসা-বাণিজ্যে কেন নিষেধাজ্ঞা আসবে? আমি মনে করি না, ব্যবসা-বাণিজ্যে নিষেধাজ্ঞা আসবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার বলেন, ‘যে নিষেধাজ্ঞা আসে নাই সেটা কেন আমরা আগ বাড়িয়ে ডেকে আনতে যাব। এ ধরনের আশঙ্কা থেকে দূরে থাকার রাস্তা হচ্ছে, বিপদমান কর্তৃপক্ষগুলো যাতে ঝুঁকিটা বুঝতে পারে। যাতে তারা দেশের স্বার্থটা মাথায় রাখে। কেউ যাতে দেশের স্বার্থের ওপরে দলের স্বার্থকে প্রাধান্য না দেন। কোনোভাবেই দেশের স্বার্থকে নষ্ট করা যাবে না।’
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।