গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে মিশর কয়েক হাজার ফিলিস্তিনি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে। একজন ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত আগস্ট মাসে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফার সঙ্গে বৈঠকে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এই পরিকল্পনার কথা ঘোষণা করে। সেই পরিকল্পনা অনুযায়ী, গাজার জন্য মোট ৫ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফিলিস্তিনি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, প্রথম দফায় ৫০০ জনেরও বেশি সদস্যকে একটি দলকে গত মার্চে কায়রোতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিলো। এরপর সেপ্টেম্বর থেকে দুই মাসের এই প্রশিক্ষণ কোর্স পুনরায় শুরু হয়েছে এবং বর্তমানে শত শত নতুন সদস্যকে সেখানে যোগ দিয়েছেন।
এই নতুন বাহিনীর সব সদস্যই হবেন গাজা উপত্যকার বাসিন্দা। তাদের বেতন দেবে পশ্চিম তীর-ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ), যার সদর দপ্তর হবে রামাল্লায়।
প্রশিক্ষণ নিচ্ছেন এমন একজন ২৬ বছর বয়সী ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা এই প্রশিক্ষণ পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা যুদ্ধ ও আগ্রাসনের স্থায়ী অবসান চাই এবং আমাদের দেশ ও নাগরিকদের সেবা করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ তিনি আশা প্রকাশ করেন, এই নিরাপত্তা বাহিনী হবে ‘স্বাধীন, কেবল ফিলিস্তিনের প্রতি অনুগত এবং কোনো বাহ্যিক জোট বা উদ্দেশ্যের অধীন নয়’।
আরেকজন লেফটেন্যান্ট, যিনি নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক, জানান যে প্রশিক্ষণে সীমান্ত নজরদারির জন্য আধুনিক সরঞ্জাম ব্যবহার করে চমৎকার অপারেশনাল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ কর্মসূচিতে ২০২৩ সালের অক্টোবরে হামাসের সন্ত্রাসী ইসরায়েল আক্রমণের পরবর্তী পরিস্থিতি এবং ফিলিস্তিনি লক্ষ্যের ওপর এর প্রভাব নিয়েও আলোচনা করা হচ্ছে।
প্রশিক্ষণে ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর ভূমিকা তুলে ধরা হয় এবং একটি সম্পূর্ণ সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের স্বপ্নকে রক্ষা করার ওপর জোর দেওয়া হয়।
গত বছরের শেষের দিকে মিশরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত আলোচনায়, হামাস এবং আব্বাসের ফাতাহসহ প্রধান ফিলিস্তিনি গ্রুপগুলো প্রায় ১০ হাজার পুলিশ কর্মকর্তার সমন্বয়ে একটি বাহিনী গঠনে সম্মত হয়েছিলো। এই চুক্তির অধীনে, মিশর অর্ধেক অর্থাৎ ৫ হাজার জনকে প্রশিক্ষণ দেবে এবং বাকি ৫ হাজার জন আসবে গাজার বিদ্যমান পুলিশ বাহিনী থেকে।
ইউরোপীয় ইউনিয়নও পশ্চিম তীরে বর্তমানে চালু একটি প্রকল্পের অনুরূপ একটি পরিকল্পনার অধীনে গাজা উপত্যকায় ৩ হাজার পর্যন্ত ফিলিস্তিনি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে আগ্রহী।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।