গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না -পুতিন
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না বলে মন্তব্য করেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। গাজা উপত্যকার পরিস্থিতিকে সে ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছে। মস্কোতে এক সংবাদ সম্মেলনে সে বলেছে, ইউক্রেনে এমন কিছু নেই।
পুতিন বলেছে, সারা বিশ্বের সবাই গাজায় যা ঘটছে তা দেখতে পারে এবং রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পার্থক্য অনুভব করতে পারে।
রাশিয়া গাজায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলি হামলার মাত্রা নিয়ে নিন্দা জানিয়ে সোচ্চার হয়েছে এবং হামাস নির্মূল করতে গিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিত শাস্তির’ নিন্দা জানিয়েছে।
রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর প্রায় দুই বছর পর গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেছে পুতিন। পুতিন জানায়, ইউক্রেনে এখন পর্যন্ত ৬ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারি থেকে চলা দীর্ঘস্থায়ী এই সংঘাতে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষেই ব্যাপক হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা, রক্তক্ষয়ী এই যুদ্ধে রাশিয়ার ৩ লাখ ১৫ হাজারের মতো সেনা হতাহত হয়েছে।
সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেছে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোয় বর্তমানে ২ লাখ ৪৪ হাজার রুশ সেনা মোতায়েন আছে। সে বলেছে, শিগগিরই যুদ্ধে নতুন করে আরও সেনা মোতায়েন করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)