গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও রয়েছে ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ মে, ২০২৬ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ রয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
তুরস্কের সংবাদ সংস্থাটি বলছে, দুই বছরব্যাপী যুদ্ধের পর গাজায় থাকা ধ্বংসাবশেষের এক শতাংশেরও কম এখন পর্যন্ত অপসারণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউএনডিপির এক কর্মকর্তা জানিয়েছে, ধ্বংসাবশেষ অপসারণের ধীরগতির কারণে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাত বছর পর্যন্ত সময় লাগতে পারে।
ওই কর্মকর্তা বলে, “উপত্যকার বিভিন্ন স্থানে ধসে পড়া ভবনের নিচে এখনও হাজার হাজার মরদেহ চাপা পড়ে রয়েছে। পরিবারগুলো তাদের স্বজনদের মরদেহ উদ্ধার ও দাফনের অপেক্ষায় রয়েছে।”
এই পরিসংখ্যানটি করা হয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে। তারা জানিয়েছে, সরঞ্জাম ও সক্ষমতার মারাত্মক ঘাটতির কারণে ব্যাপক ধ্বংসস্তূপ অপসারণের কাজ ধীরগতিতে এগোচ্ছে।
এদিকে, যুদ্ধবিরতি থাকলেও প্রায়শ তা সন্ত্রাসী ইসরায়েল লঙ্ঘন করছে বলে অভিযোগ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তাদের তথ্যমতে, যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৮২৮ ফিলিস্তিনি নিহত এবং দুই হাজার ৩৪২ জন আহত হয়েছেন।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, গাজা পুনর্গঠনের ব্যয় প্রায় ৭০ বিলিয়ন ডলার হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)