৩ দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
গাজার কাছে বন্দর নির্মাণের মার্কিন পরিকল্পনা; সামনে এলো বুশনেল ও সম্পদ লুট প্রসঙ্গ
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ আশির, ১৩৯১ শামসী সন , ২১ মার্চ, ২০২৪ খ্রি:, ০৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গাজা উপত্যকার কাছে যে বন্দর নির্মাণ করতে চাইছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। অনলাইন অ্যাকটিভিস্ট নাহলা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে দেওয়া পোস্টে বাইডেনের গোপন উদ্দেশ্য খতিয়ে দেখার চেষ্টা করেছে।
সে আরবি ভাষায় যা লিখেছে তার অর্থ হলো, ‘গাজার কাছে বন্দর নির্মাণের পেছনে বাইডেনের গোপন উদ্দেশ্য কী? (গাজা ইস্যুতে) পাইলট অ্যারন বুশনেলের নীতি-অবস্থানের সমর্থনে জনগণের বিক্ষোভ এবং গাজা যুদ্ধ বন্ধের দাবি জোরালো হওয়ার পর ধোঁকা দিয়ে মানুষের ক্ষোভ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা মার্কিন জনগণের পাশাপাশি গোটা বিশ্বকে বলছে যে, এই বন্দরের কাজ হবে গাজার মানুষকে মানবিক ত্রাণ সরবরাহ করা। কিন্তু তাদের উদ্দেশ্য হলো ঐ অঞ্চল থেকে প্রাকৃতিক সম্পদ বিশেষ করে গ্যাস লুট করা।’
অ্যারন বুশনেল ছিলো মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য। গত ২৫ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর পোশাকে সে হাজির হয় ওয়াশিংটনে দখলদার ইসরাইলি দূতাবাসের সামনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছিলো। সেখানেই ঘোষণা দেয়, সে গণহত্যার সঙ্গে জড়িত থাকতে চায় না।
এরপর নিজের শরীরে আগুন দেয়। এ সময়ও তার আকুল আবেদন ছিল একটাই ‘ফিলিস্তিনের মুক্তি চাই।’ এর পরপরই বুশনেলকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে বাঁচানো যায়নি। হাসপাতালে তার মৃত্যু হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)