গাজাবাসীকে ত্রাণ দিল মিশরে বাংলাদেশী শিক্ষার্থীরা
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ সামিন, ১৩৯১ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
লাল সবুজের পতাকা খচিত ব্যানারে গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে মিশরে অধ্যয়নরত একদল বাংলাদেশী শিক্ষার্থী। বাংলাদেশ ভিত্তিক বিশ্বের বিভিন্ন দেশের ‘বাঙালি চ্যারিটিজ’ ফাউন্ডেশনের সঙ্গে তাদের লোগো সম্বলিত ব্যানার লাগিয়ে গাজার জনগণের কাছে বাঙালি মুসলিমদের পাঠানো সহায়তা পৌঁছে দিতে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নিরলসভাবে কাজ করছে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল বাংলাদেশী শিক্ষার্থী।
এরই মধ্যে সম্মিলিত উদ্যোগে ‘তিন মিলিয়ন ইজিপ্টশিয়ান পাউন্ড’ এর সমমূল্যের খাদ্যদ্রব্য, পানীয়, শীতবস্ত্র, জরুরি ওষুধ সামগ্রী ও কাফনের কাপড়সহ প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র গাজায় পাঠাতে সক্ষম হয়েছে তারা।
মিশরের ধর্মীয় নেতা ও গ্র্যান্ড ইমাম, শাইখুল আজহার, ড. আহমদ আত তইয়্যিব (হাফি) এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত, আল-আজহারের গাজা বিষয়ক চ্যারিটিজ ফান্ড ‘বাইতুয যাকাত অ্যান্ড চারিটিজ ফাউন্ডেশন’এর মাধ্যমে এই সহায়তা পাঠাতে সক্ষম হয়েছে বলে জানান বাংলাদেশী শিক্ষার্থীরা।
কায়রোস্থ আজহার ভিত্তিক চ্যারিটিজ ফাউন্ডেশনের সঙ্গে বিশ্বের ১২০টি দেশের কয়েক শত চ্যারিটিজ ফান্ড সংস্থা সমঝোতা স্বাক্ষর সম্পাদিত করে তাদের দেশভিত্তিক লোগো সম্বলিত ব্যানারে গাজায় পৌঁছে দিচ্ছে এসব ত্রাণসামগ্রী। আজহার চ্যারিটিজ ফাউন্ডেশনে বাংলাদেশের প্রতিনিধি আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজাইফা খান বিভিন্ন চ্যারিটিজ সংস্থার পক্ষ থেকে এসব সমঝোতা স্বাক্ষর সম্পাদিত করে বাংলাদেশ ভিত্তিক বিভিন্ন চ্যারিটিজ ফাউন্ডেশনের অনুদানসহ আজহারের মাধ্যমে পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে অনুদান দাতাদের হাতে পৌঁছে দিচ্ছেন আজহারের পক্ষ থেকে অনুদান দাতাদের নাম সংবলিত রিসিট, প্রশংসাপত্র ও সনদসহ উৎসাহ ব্যঞ্জক নানা উপহার ও পুরস্কার।
আজহারের চ্যারিটিজ ফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিনিধি হুজাইফা খান এই প্রতিনিধিকে জানান, গাজার মানুষ আজ ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে। ক্ষুধার জ্বালায় গাজার মানুষ পশু-পাখির খাবার খাচ্ছে।
হুজাইফা খান আরো বলেন, গাজার সঙ্গে একমাত্র সীমান্ত রাফা ক্রসিং এর মাধ্যমেই সহযোগিতা পাঠানো যায়। তাই নিপীড়িত ও নির্যাতিত মজলুম ফিলিস্তিনি মুসলমানদের কাছে বাংলাদেশ ভিত্তিক বিভিন্ন দেশের চ্যারিটিজ ফাউন্ডেশনের অনুদান আজহারের নিজস্ব ফাউন্ডেশনের মাধ্যমে গাজায় পৌঁছে দিতে আজহারের বাঙালি প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছে বেশ কজন শিক্ষার্থী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে চলছে পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদকে বাড়ছে সংঘাত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামাতের বুদ্ধিজীবীরা’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাসায়নিক দিয়ে নারীদের হাত পুড়িয়ে জ্বীনের ভয়, গ্রেফতার ৩
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আগে ২-৩ হাজার টাকা আয় করতাম, এখন ১ হাজারও হচ্ছে না’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো আলামত দেখছি না -সিটিটিসি প্রধান
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাসমান এলএনজি টার্মিনালের কাজ পেতে মরিয়া সামিট -আগ্রহী চীনা কোম্পানিও
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে ধুঁকছে বিদ্যুৎ, লোডশেডিং বৃদ্ধির শঙ্কা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইবিতে নজিরবিহীন ভর্তি জালিয়াতি, প্রথম সেমিস্টার শেষে ধরা পরল ভুয়া ছাত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে যানবাহনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












