‘গরুর গোস্তে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব
(ধারাবাহিক পর্ব- ০৮)
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও গরু জবাই করেছেন, গরুর গোশত খেয়েছেন। এমন অনেক বর্ণনা রয়েছে।
এ সকল বর্ণনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো, গরুর গোশত খাওয়া নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সুন্নত, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সুন্নত এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সুন্নত। সুবহানাল্লাহ!
আর একারণেই যুগ যুগ ধরে মুসলমানগণ গরু কুরবানী করে আসছেন, গরুর গোশত খেয়ে আসছেন। এটা সম্মানিত দ্বীন ইসলাম উনার একটি শিয়ার বা নিদর্শন মুবারকে পরিণত হয়েছে। সেটাই হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, গরুর গোশত খাওয়া এই অঞ্চলের মুসলমানদের জন্য ইসলামের শিয়ার বা বৈশিষ্ট্যের প্রতীক। সুবহানাল্লাহ! যার কারণে মুসলমানদের জন্য দায়িত্ব হচ্ছে, ক্বিয়ামত পর্যন্ত গরুর গোশত খাওয়া চালু রাখা।
তাহলে এটা কি করে চিন্তা করা যায়, যে বস্তুর মধ্যে রোগ থাকবে সেই বস্তু মহান আল্লাহ পাক তিনি বান্দাদের জন্য হালাল করবেন, এটাকে কুরবানীর পশুর অর্ন্তভুক্ত করবেন, এই পশুর যাকাতও ফরয করবেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই পশু কুরবানী করবেন এবং হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে খেতে দিবেন। প্রকৃতপক্ষে এটা কখনোই সম্ভব নয়। তাই মুসলমানগণ যুগ যুগ ধরেই গরুর গোশত খেয়ে আসছেন। শুধু তাই নয় গরুর গোশতের জন্য অসংখ্য মুসলমানদেরকে শহীদও করা হয়েছে। নাঊযুবিল্লাহ!
কাজেই ‘গরুর গোশতে রোগ আছে’ এ সংক্রান্ত সমস্ত বর্ণনাগুলো বাতিল, মওযু, মিথ্যা এবং ইজরায়েলী রেওয়ায়েত। যারা এসব মিথ্যা হাদীছ বিশ্বাস করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তারা কাট্টা কাফির হয়ে যাবে। নাঊযুবিল্লাহ!
যে সমস্ত নামধারী আলিম এসব মিথ্যা হাদীছ প্রচার করে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, তারা মূলত পবিত্র হাদীছ শরীফে বর্ণিত উলামায়ে সূ এবং দাজ্জালে কায্যাব তথা মিথ্যাবাদী দাজ্জাল। এদের থেকে দূরে থাকা সমস্ত মুসলমানদের জন্য ফরয।
মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে এসব বদ আক্বীদা ও কাফির-মুশরিক এবং উলামায়ে সূ’দের ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হিফাযত করুন। আমীন! (সমাপ্ত)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।