রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

‘গরুর গোস্তে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, রাত ১:৩৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:২৪
‘গরুর গোস্তে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব

(ধারাবাহিক পর্ব- ০৫)
ইবনে ক্বাইয়্যুম বলেন-
ولا يثبت ما فى هذا الإسناد
অর্থ: এই সনদ প্রমাণিত নয়। (আত্ব তিব্বুন নববী লি ইবনে ক্বাইয়্যিম ২৪৫ পৃষ্ঠা)
হযরত ইমাম শামসুদ্দীন যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি এই রাবীকে উনার ‘আল মুগনী ফিদ্ব দুআফা’ কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেন-
دفاع بن دغفل عن عبد الحميد بن صيفي ضعفه أبو حاتم
অর্থ: দাফফা’ ইবনে দাগফল তিনি আব্দুল হামীদ ইবনে ছাইফী উনার থেকে হাদীছ শরীফ বর্ণনা করতেন। হযরত আবূ হাতিম রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে দুর্বল বলেছেন। (আল মুগনী ফিদ্ব দুআফা ১/২২৩)
হযরত ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি তিনি তাকে উনার ‘আদ্ব দুআফা ওয়াল মাতরূকীন’ কিতাবে অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেন-
دفاع بن دغفل البصري يروي عن عبد الحميد بن صيفي قال أبو حاتم الرازي ضعيف الحديث
অর্থ: দাফফা’ ইবনে দাগফল বছরী তিনি আব্দুল হামীদ ইবনে ছাইফী উনার থেকে হাদীছ শরীফ বর্ণনা করতেন। হযরত আবূ হাতিম রাযী রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে দ্বয়ীফুল হাদীছ অর্থাৎ হাদীছ শরীফ বর্ণনার ক্ষেত্রে দুর্বল বলেছেন। (আদ্ব দুআফা ওয়াল মাতরূকীন ১/২৭০)
হযরত ইমাম আবূ হাতিম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
دفاع بن دغفل بصرى روى عن عبد الحميد بن صيفي روى عنه سعيد بن عبد الجبار الكرابيسى ومحمد بن ابى بكر المقدمى سمعت ابى يقول ذلك وسألته عنه فقال ضعيف الحديث
অর্থ: দাফ্ফা’ ইবনে দাগফল বছরী তিনি আব্দুল হামীদ ইবনে ছঈফী থেকে বর্ণনা করেছেন। উনার থেকে সাঈদ ইবনে আব্দিল জাব্বার কারাবীসী বর্ণনা করেছেন। মুহম্মদ ইবনে আবূ বকর আল মাক্বদিসী তিনি বলেন, আমি আমার পিতাকে এ সম্পর্কে বলতে শুনেছি। আমি উনাকে তার সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ইবনে দাগফল দ্বয়ীফুল হাদীছ (দুর্বল রাবী)। (আল জারহু ওয়াত তা’দীল ৩/৪৪৫)
শায়েখ আলবানী সেও দাফফা’ এবং তার শায়েখ আব্দুল হামীদ এই দু’জনকেই দুর্বল বলেছে-
قلت وهذا إسناد ضعيف دفاع وشيخه عبد الحميد كلاهما ضعيف
অর্থ: আমি বলি, এটা দুর্বল সনদ। দাফফা’ এবং উনার শায়েখ আব্দুল হামীদ তারা দুজনই দুর্বল। (সিলসিলাতুল আহাদীছিদ্ব দ্বঈফাহ ৩/৫৯৫)
প্রমাণিত হলো, এই সনদটাও অত্যন্ত দুর্বল।
উল্লেখিত চারটি হাদীছের প্রথম তিনটি সনদের দিক থেকেই বাতিল প্রমাণিত হলো। আর শেষের হাদীছটির সনদ সর্বোচ্চ দুর্বল বলা যেতে পারে। কিন্তু ইবনে ক্বাইয়্যুমের বক্তব্য অনুযায়ী এটার সনদও প্রমাণিত নয়।
তবে সনদের দিক থেকে এটা দুর্বল হলেও মতনের দিক থেকে পুরাই বানোয়াট, মিথ্যা, জাল হাদীছের অন্তর্ভুক্ত। কারণ উল্লেখিত হাদীছগুলো পবিত্র কুরআন শরীফ ও ছহীহ হাদীছ শরীফ উনাদের সম্পূর্ণ খিলাফ। নাঊযুবিল্লাহ!
আরেকটা বিষয় হচ্ছে- গরুর দুধ সম্পর্কে মূল যে বর্ণনা রয়েছে সেখানে ‘গরুর গোশতে রোগ আছে’ এই অংশটা নেই। আর সেই বর্ণনাটাকে সকলেই ছহীহ বলেছেন। যা ইমাম নাসায়ী রহমতুল্লাহি আলাইহি তিনি, ইমাম ত্বহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি অর্থাৎ উনারাসহ অনেকেই বর্ণনা করেছেন। যা হযরত ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি উপরোক্ত বর্ণনাগুলোর আলোচনা করার পর বলেন-
وأصل هذا الحديث قد أخرجه النسائي والطحاوي وصححه ابن حبان والحاكم من رواية طارق عن ابن مسعود رضى الله تعالى عنه مرفوعًا: مَا أَنْزَلَ اللهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً , فَعَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ , فَإِنَّهَا تَرُمُّ مِنْ كُلِّ الشَّجَرِ "، ورجاله ثقات، وهكذا أخرجه أبو نعيم في "الطب" وفي بعض طرقه عنده أيضًا: "تداووا بألبان البقر فإني أرجو أن يجعل الله فيه شفاء، أو بركة، فإنها تأكل من كل الشجر". انتهى.
অর্থ: এই হাদীছ শরীফের মূল বর্ণনা হলো। যা হযরত ইমাম নাসায়ী রহমতুল্লাহি আলাইহি তিনি এবং হযরত ইমাম ত্বহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি অর্থাৎ উনারা বর্ণনা করেছেন। হযরত ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তিনি এবং হযরত হাকিম নিশাপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি অর্থাৎ উনারা এই বর্ণনাকে ছহীহ বলেছেন। যা হযরত ত্বারিক্ব ইবনে শিহাব রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন। ‘মহান আল্লাহ পাক তিনি এমন কোনো রোগ নাযিল করেননি। যার ঔষধ নাযিল করেননি। তোমরা গরুর দুধ পান করো। কেননা গরু গাছ-গাছালী খেয়ে থাকে। সুবহানাল্লাহ! (আল আজউইবাতুল মারদ্বিয়াহ ১/২৫)
এই পবিত্র হাদীছ শরীফ উনার রাবীগণ ছিক্বাহ বা বিশ্বস্ত। গরুর দুধে শেফা রয়েছে এমন আরো বর্ণনা রয়েছে যা প্রমাণিত। কিন্তু সেখানে ‘গরুর গোশতে রোগ আছে’ এই অংশটা নেই। তাহলে এখান থেকেও প্রমাণিত যে, গরুর গোশতে রোগ আছে এই বর্ণনাটা বাতিল, ইজরাইলী রেওয়ায়েত। (চলবে)

-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১১ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১১ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১১ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১১ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১১ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১১ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১৩ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে