গরিবের জন্য গাভির খামার, পেয়েছিলেন মন্ত্রী-সচিবের স্বজনরা
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেয় বিগত সরকার। পাঁচ হাজার গরিব উপকারভোগীর কর্মসংস্থান সৃষ্টি ও দুই হাজার নারীর সরাসরি অর্থনৈতিক কাজে যুক্ত করা ছিল প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। অথচ মূল জায়গা থেকে সরে এসে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-সচিবদের স্বজন ও ঘনিষ্ঠদের দেওয়া হয় বিশেষ সুবিধা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, ২০২২ সালে দেশের দুগ্ধ ঘাটতি উপজেলাগুলোয় উন্নত সংকর জাতের গাভি পালনের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বাড়াতে ১৫৬ কোটি টাকা ব্যয়ে সমবায় অধিদপ্তর প্রকল্পটি হাতে নেয়। এর মাধ্যমে দেশের ৩৮টি জেলার ৫০টি দুগ্ধ ঘাটতি উপজেলায় বছরে গড়ে সাড়ে চার লাখ লিটার দুগ্ধ উৎপাদন বাড়িয়ে পাঁচ হাজার উপকারভোগীর কর্মসংস্থান সৃষ্টি করা ছিল মূল উদ্দেশ্য। নভেম্বর ২০২৪ পর্যন্ত প্রকল্পটির ব্যয় ৪০ কোটি ৪৯ লাখ টাকা, আর্থিক অগ্রগতি ২৫.৮১ শতাংশ এবং বাস্তব অগ্রগতি ৪৬.২০ শতাংশ। প্রকল্পের টাকা সঠিকভাবে খরচ করা হয়নি।
মন্ত্রী-সচিবের স্বজন-ঘনিষ্ঠজনরাই পান ৫ হেইফার সেন্টার
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পে পাঁচটি হেইফার সেন্টার (গাভি রাখার ঘর) নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত হয়। পাঁচটি হেইফার সেন্টারের একটি নির্মাণের সিদ্ধান্ত হয় সাবেক স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের নিজের এলাকা যশোরের মণিরামপুরে। সেন্টারটি দেওয়া হয়েছিল তারই কাছের লোককে। প্রভাব খাটিয়ে সাবেক সমবায় সচিব কামাল উদ্দিন তালুকদারও নেন একটি। সেটা দেওয়া হয় তার কাছের স্বজনকে। শরীয়তপুরের ভেদরগঞ্জে তার স্বজনের বসবাস। সমবায় অধিদপ্তরের প্রভাবশালী কর্মকর্তা গালিব খানের এলাকা ফরিদপুরের আলফাডাঙ্গায় তার আত্মীয়কে দেওয়া হয় একটি সেন্টার। চতুর্থটি দেওয়ার সিদ্ধান্ত হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হারুনুর রশিদের এলাকা বরিশালের মুলাদিতে তার কাছের লোককে। পঞ্চমটি বরাদ্দ দেওয়া হয় মানিকগঞ্জের সদর উপজেলায় মিল্ক ভিটার সাবেক এক পরিচালককে।
একটি হেইফার সেন্টার পাওয়া মানে কয়েক কোটি টাকার সুবিধা পাওয়া। যে সুবিধার মধ্যে থাকবে গাভি ও গাভির খাবারসহ সংশ্লিষ্ট উপকরণ। এই পাঁচটি হেইফার সেন্টার এবং হেইফার সেন্টারের জন্য বরাদ্দ ৩০০ গাভি ও গাভির খাবার কেনার টাকা প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে। এ খাতে মোট বরাদ্দ ছিল ২৪ কোটি ১২ লাখ টাকা। এই বরাদ্দ খাতা-কলমে অনুমোদিত হলেও বাস্তবায়ন শুরু হয়নি। তবে মন্ত্রী-সচিবসহ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সবাই বর্তমানে আত্মগোপনে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)