গরমে রুক্ষ চুলের যত্ন
সাধারণত শুষ্ক চুলের ক্ষেত্রেই রুক্ষতা বেশি দেখা দেয়। তাই শ্যাম্পু করার ক্ষেত্রে সুন্নাতী শ্যাম্পু ব্যবহার করুন। এতে চুলের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হলেও চুল রুক্ষ হবে না। চুল এবং স্কাল্প দুটোই থাকবে পরিষ্কার। চুল তার ঔজ্জ্বলতা হারাবে না। সেই সঙ্গে হেয়ার মাস্ক ব্যবহার করুন। নিয়মিত চুলের যত্নে চুলের রুক্ষতা কমবে।
একটা অ্যালোভেরার জেল বের করে চটকে নিন। এতে এক টেবিল চামচ গ্রিন টি, এক টেবিল চামচ মেথিগুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। চুলের গোড়া থেকে ডগা অব্দি মিশ্রণটি মিশিয়ে আধাঘণ্টা পর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
দুটো ডিম এবং দুই টেবিল চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে চুলে লাগাতে পারেন। আধাঘণ্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ফিরে আসবে চুলের স্বাস্থ্য এবং দেখাবে মসৃণ।
চুল নরম এবং মসৃণ রাখতে নারিকেলের দুধ খুবই উপকারী। এক কাপ নারিকেলের দুধ পরিমাণ মতো কারিপাতা গুঁড়ো এবং দুই টেবিল চামচ কমলালেবুর রস মিশিয়ে মিশ্রণটি তৈরি করুন। আধাঘণ্টা মিশ্রণটি রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। কারিপাতা চুলের জন্য খুবই উপকারী। এটি চুলকে ঘন করতে সাহায্য করে।
একটা ডিম, এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল, একটা পাতিলেবুর রস এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি পুরো চুল এবং মাথার স্কাল্পে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিন।
দুটো ডিমের সাদা অংশ, চার টেবিল চামচ দুধ, তিন টেবিল চামচ মধু এবং একটি কলা চটকে মেশান। এবার ক্রিমের মতো মিশ্রণটি অল্প অল্প চুলের গোড়া থেকে ডগা অব্দি ব্রাশে লাগান। আধাঘণ্টা রাখুন। সুন্নাতী শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।