গমের উৎপাদন বাড়াতে নতুন জাত উদ্ভাবনের পরামর্শ বিশেষজ্ঞদের
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯২ শামসী সন , ১৪ জুলাই, ২০২৪ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বহুমুখী ব্যবহার ও চাহিদার তুলনায় দেশে গমের উৎপাদন বাড়েনি। তাই চাহিদার প্রায় পুরোটাই আমদানি করতে হয়। সব মিলিয়ে ২০২৩-২৪ অর্থবছর গমের আমদানি বেড়েছে প্রায় ৭৬ শতাংশ। যদিও কৃষি অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় গম আমদানি বেড়েছে। অন্যদিকে, ডলারের দাম বৃদ্ধিসহ নানা কারণে বাজার দরও ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন জাত উদ্ভাবন এবং গবেষণার মাধ্যমে উৎপাদন বাড়ানো।
খাদ্যাভ্যাসে পরিবর্তনের ফলে দেশে প্রতিনিয়ত বাড়ছে গমের ব্যবহার। এ জন্য বছরে প্রয়োজন হচ্ছে ৭০ লাখ টন গম। কিন্তু চাহিদার এমন ঊর্ধ্বগতি থাকলেও উৎপাদন বাড়েনি। তাই পুরো যোগানই আসে বিদেশ থেকে। কৃষি মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে গম আমদানি হয়েছে ৬৮ লাখ ৮ হাজার মেট্রিক টন। যা গত পাঁচ বছরের মধ্যে সবোর্চ্চ।
কৃষি অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে গমের দাম কমে যাওয়া ও বহুমুখী ব্যবহারে কারণে গমের আমদানি বেড়েছে। কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, চাল আমদানি না হওয়ায় এ বছর গম আমদানি বেড়েছে। বর্তমানে পশুপাখির খাবার ছাড়াও অন্যান্য যেসব কাজে চাল ব্যবহার করা হয়, সেটি না করে এখন গম ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, গত তিন-চার বছরে গমের আমদানি কম ছিল। এর কারণ মূলত আন্তর্জাতিক বাজারে গমের দাম বেশি ছিল। এ বছর আন্তর্জাতিক বাজারে গমের দাম কমেছে। সুতরাং, ব্যবসায়ীরা গম আমদানি বাড়িয়েছে।
তবে গম আমদানির প্রবণতা থেকে পরিত্রাণের উপায় বাতলে দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। তারা বলছেন, গবেষণা ও উদ্ভাবিত নতুন জাতের চাষে গমের উৎপাদন বাড়াতে হবে। সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, বর্তমানে যে তাপমাত্রা এর মধ্যেই যাতে ফলন হয় এমন আরও ভালো মানের গমের জাত উদ্ভাবন করা যায় কিনা, তা নিয়ে গবেষণা করতে হবে। এছাড়াও উৎপাদন থেকে বিপণন পর্যন্ত নিবিড় সাপ্লাই চেইন গড়ে তোলার তাগিদ দিয়েছেন সাবেক এই কৃষি সচিব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)