মন্তব্য কলাম
গত ৩রা মে হেফাজতের সমাবেশে ব্লাসফেমী আইন চাওয়া হয়েছে ব্লাসফেমী আইন- ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে বৈধতা বিচার ও একটি অর্šÍভেদী বিশ্লেষণ (১ম পর্ব)
, ০৭ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) মন্তব্য কলাম
এদেশে কথিত বা তথাকথিত ইসলামী আন্দোলনগুলো সফল হয় না কেন? কারণ একটাই তাদের উপর রহমত থাকে না। রহমত থাকে না কেন? তারও কারণ একটাই।
কারণ পূর্ণ শরীয়তী পন্থায় সে আন্দোলনগুলো হয় না।
গত ৩রা মে নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পর এখন তাদের বিরুদ্ধে নেমেছে খোদ এনসিপি এবং সরকারের পেটোয়া বাহিনী। অর্থাৎ এক্ষেত্রেও চুপসে যাচ্ছে হেফাজত।
কারণ কি? কারণ রহমতশূন্যতা? তার কারণ কি? কারণ ইহুদী-নাছারাদের আইন ব্লাসফেমী আইন চাওয়া।
গত ৩রা মে (শনিবার) হেফাজত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে আন্দোলনে ব্লাসফেমী আইন চেয়েছে। ব্লাসফেমী শব্দটির সাথে এদেশের সাধারণ মুসলমানের পরিচয় অতি সাম্প্রতিক কালের। এদেশের মুসলমানগণ মুরতাদ, নাস্তিক, কাফের ইত্যাকার ব-শব্দের সাথে বিশেষভাবে পরিচিত হলেও ব্লাসফেমী তাদের কাছে খুবই নতুন একটি বিষয়। এ থেকে প্রতিভাত হয় যে, ব্লাসফেমী এতদিনেও এদেশের মুসলমানদের দ্বীনি চেতনায় কোনরূপ প্রভাব ফেলতে পারেনি। ফলে কোন কোন মহল থেকে ব্লাসফেমী আইনের জন্য জোর দাবি তোলা হচ্ছে। কিন্তু তার পরক্ষণেই শরীয়তের প্রেক্ষিতে এর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। সত্যানুসন্ধানী দৃষ্টিতে এই নিরসনের প্রয়াসেই এ লেখার অবতারণা।
এক্ষেত্রে শুরুতেই যে বিষয়টি আলোচিত হবার দাবি রাখে, তা হলো- এর সংজ্ঞা ও প্রকৃতি এবং উৎস ও ক্রমবিকাশ সম্পর্কে সম্যক জ্ঞান আহরণ।
খধঃরহ ইষধংঢ়যবসরধ থেকে ইষধংঢ়যবসু (ব্লাসফেমী) শব্দটি এসেছে। এর শব্দগত অর্থ হলো; ইশ্বর নিন্দা, পবিবিষয়ের নিন্দা, অপবিভাষা প্রয়োগ ইত্যাদি। (Irreverence in speaking of God or sacred things, profane Language etc.) প্রচলিত অর্থে ব্লাসফেমী আইনটি খৃস্টানদের ধর্মীয় বিধির সাথে যুক্ত। এ সম্পর্কে বলা হয়েছে-
Blasphemy in English and American Lwa the criminal offence, of malciously and publicly condemning God. Christ the Bible, or the Christian religion. Although formerly denial of the accepted, doctrines of Christianity aws punishable as blasphemy offence has been modified to include only those expression designed to owund the feelings of mankind to excite contempt and hatred against religion or the church or to promote immorality."
(The American peoples Encyclopedia vol-3). বলা হয়েছে, ইশ্বর, যিশু বাইবেল অথবা খৃস্টান ধর্মের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়ে, প্রকাশ্যে দোষারোপ করা ইংলিশ ও আমেরিকান আইনে ফৌজদারী অপরাধ। আগে যদিও খৃস্টান ধর্মের গৃহীত মতবাদসমূহ অমান্য করলে ব্লাসফেমী অপরাধ হিসেবে গণ্য করা হতো। কিন্তু পরে তা সংশোধিত হয়েছে। সংশোধিত রূপ হলো; এমন কিছু যা জনসাধারণের অনুভূতিতে আঘাত হানে, ধর্ম ও চার্চের বিরুদ্ধে ঘৃণা ও উপহাসের উদ্রেক করে অথবা নীতিহীনতার উদয় ঘটায়।
অতএব বোঝা যাচ্ছে যে, ব্লাসফেমী একান্তই খৃস্টানদের ধর্ম রক্ষার সাথে সম্পর্কযুক্ত। এ সম্পর্কে ঙষফ ঞবংঃধসবহঃ- এ বলা হয়েছে-
"And he that blasphemeth the name of the Lord he shall surely be put to death and all the congregation shall certainly stone him. (hev, xx1v.10)"অর্থাৎ তাদের প্রভুর বিরুদ্ধাচারণের জন্য যে ব্যক্তি ব্লাসফেমীর অভিযোগে অভিযুক্ত হবে, তাকে নিশ্চিতভাবে মৃত্যুবরণ করতে হবে এবং ধর্মসভার সকলে মিলে তাকে পাথর ছুঁড়ে মারবে।
এক্ষেত্রে অপরাধীকে স্যানিড্রিম নামক ধর্মীয় আদালতে হাজির করা হতো। এটি ৭১ সদস্য নিয়ে গঠিত হতো এবং এতে দোষী সাব্যস্ত হবার পর তাকে মৃত্যুদন্ড দেয়া হতো।
প্রত্যেক সাক্ষী তাদের হাত অপরাধীর মাথায় রেখে বলত
"Thy blood be on thine own head, which thou trust brought upon thyself by thine own guilt." অর্থাৎ “তোমার রক্ত তোমার মাথায় উঠবে, যা তাড়াতাড়ি তোমাকে তোমার শাস্তি পাইয়ে দিবে।
অপরদিকে Colliers encyclopedia ‡Z Nwe Testament -এর বরাত দিয়ে বর্ণিত হয়েছে আরও মজাদার তথ্য। এতে বলা হয়েছে-
in the Nwe Testament The Jwe accused Christ of Blasphemy (Matt. 1x.3,xv1:65) --but the jews regection of Christ is also regarded as blaspgemy (Luke x11:65)
অর্থাৎ যে ইহুদীরা হযরত ঈসা আলাইহিস সালাম উনাকে নষধংঢ়যবসু-এর দায়ে অভিযুক্ত করে আর যীশুকে অস্বীকার করার কারণে ইহুদীদের বিরুদ্ধেও ব্লাসফেমীর অভিযোগ করা হয়। সুতরাং বলা যায় যে, ব্লাসফেমী ইহুদী ও খৃস্টান বা বিশেষ করে খৃস্টানদের ধর্ম রক্ষার আইন হিসেবেই ব্যবহৃত হতো। এবং তাদের এই ব্লাসফেমীর ধরণ ছিলো তিন প্রকৃতির। এ সম্পর্কে 'ঋধরঃযং ড়ভ ড়িৎষফ' গ্রন্থে বলা হয়েছে,
"This sin was distinguished into three kinds which was noticed by Bingham in his Autiquities of the christian church. The first of these was the blasphemy of apostates. whom the heathen Persecutors obliged not to only deû but to curse christ. The second sort of blasphemy which was visited with the heaviest censures of the church in early time was that of those who made a profession of christianity, but yet either by impious doctrines or profane discourses uttered blasphemous words against God derogatory to his majesty and Honour.
- The third species of blasphemy, which was heavily punished in the early church was one of so great importance as to call separate consideration. (that is ) Blasphemy against the HOLY GHOST.
অর্থাৎ সংক্ষেপে বলতে হয় যে, তিন ধরণের ব্লাসফেমীর কথা বলা হয়েছে। তার মধ্যে প্রথম প্রকার হলো- স্বপক্ষ বা স্বধর্ম ত্যাগের কারণে ব্লাসফেমী। দ্বিতীয়তঃ যারা খৃস্টানতত্ত্বকে একটি পেশা হিসেবে গ্রহণ করেছিলো, কিন্তু তারা অনেক অখৃস্টানীয় মতবাদ বা নিন্দামূলক উপদেশ যা তাদের ইশ্বরের বিরুদ্ধে ছিলো তা বলত বা প্রকাশ করত। তৃতীয় প্রকার ব্লাসফেমী হলো, খৃস্টানদের কার্যতঃ পবিত্র আত্মার বিরুদ্ধে ব্লাসফেমী, যা কখনও ক্ষমা করা হতো না বা যার চুড়ান্ত শাস্তি নির্ধারিত হতো।
ঐতিহাসিকদের মতে রোমান শাসক প্রথম জাষ্টিনিয়ানের (৫২৭-৫৬৫) সময় রাষ্ট্রীয় আইনে ব্লাসফেমীর শাস্তি হিসেবে মৃত্যুদ- প্রবর্তিত হয়। এ সম্পর্কে বলা হয়, ব্লাসফেমী কেবল ধর্মও খোদার বিরোধীতার কারণেই পাপ নয় বরং এটি আইন, রাষ্ট্র ও সরকারের ক্ষেত্রেও অপরাধ হিসেবে গণ্য।
আলোচনার এই পর্যায়ে এসে বলা যায় যে, এ সত্য স্বীকৃত হতে বাধ্য যে, ব্লাসফেমী মুসলমানদের তরফ থেকে উদ্ভাবিত হয়নি বরং এর উৎপত্তি হয়েছে খৃস্টানদের দ্বারা, ব্যবহৃত হয়েছে খৃস্ট ধর্ম রক্ষার কাজে, জালিম ও গোড়া খৃস্টানদের মাধ্যমে।
এতদ্বপ্রেক্ষিতে এর পরের বিবেচনার বিষয়টি হলো, ইসলামী শরীয়তের বিচারে এর গ্রহণযোগ্যতা। অর্থাৎ ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্লাসফেমী আইন প্রণয়নের বৈধতা। কেননা যারা মনে করছেন যে, ব্লাসফেমী নামে আইন প্রনয়ন করলে তা দ্বীন ইসলাম উনার অনুকূলে আবহ তৈরী করবে, তথা মুরতাদদের দমনে সহায়ক হবে। তারা বুঝতে পারছেন না যে, এটা দিয়ে প্রকারান্তরে তারা দ্বীন ইসলাম উনার প্রতিকূল আবহাওয়াই জিইয়ে রাখবেন। এবং এটা হবে তাদের গরু হারিয়ে জুতো পাওয়ার মত আত্মঘাতী। তদুপরি এটা একদিকে যেমন হবে বিজাতীয় সংস্কৃতির লালন, তেমনি অপরদিকে হবে দ্বীন ইসলাম উনার অপূর্ণতার (?) মিথ্যা বহিঃপ্রকাশ। আর এর মূলে থাকছে তারা- যারা না বুঝেই ব্লাসফেমীর পক্ষে জোর সাফাই গাইছে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-বাংলাদেশ সম্পোর্কোন্নয়ন কেন শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে? অনন্য উচ্চতায় উঠা এ সম্পর্ক কেন ইসলামী মূল্যবোধ ও মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হবে না? (১ম পর্ব)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতিরক্ষা আধুনিকায়ন ও কৌশলগত স্বনির্ভরতা: বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৭)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বে তৈরী পোশাক রফতানীতে প্রথম বাংলাদেশ কেনো তুলা আমদানীতেও প্রথম? নামে তুলা উন্নয়ন বোর্ড থাকলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তুলা চাষে কোনো উন্নয়নই নেই অপার সম্ভাবনা থাকলেও দেশে তুলা উৎপাদনে সরকারী কোনো তৎপরতা নেই অথচ ১৬৫০ থেকে ১৭৫০-এই ১০০ বছরে ইউরোপীয় কোম্পানিগুলোই বাংলা থেকেই ৩ লাখ গজ থেকে ৩ কোটি গজ কাপড় রপ্তানি করেছে। এই বিপুল উৎপাদনে এই বাংলাদেশই কীভাবে তুলার যোগান দিল?
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বে তৈরী পোশাক রফতানীতে প্রথম বাংলাদেশ কেনো তুলা আমদানীতেও প্রথম? নামে তুলা উন্নয়ন বোর্ড থাকলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তুলা চাষে কোনো উন্নয়নই নেই অপার সম্ভাবনা থাকলেও দেশে তুলা উৎপাদনে সরকারী কোনো তৎপরতা নেই
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ৪ কোটি মানুষ না খেয়ে থাকে। অথচ বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার শস্য নষ্ট হয় খাদ্য অপচয় রোধ করতে ‘নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই’- পবিত্র কুরআন শরীফ উনার এই নির্দেশ সমাজের সর্বাত্মক প্রতিফলন ব্যতীত কোনো বিকল্প নেই।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অলস জমিদারের কায়দায় বসে বসে তালুক বিক্রী করে খাওয়ার মতই জ্যামিতিক হারে ঋণ বাড়িয়ে চলছে সরকার ২০২৮-২৯ অর্থবছর ঋণের পরিমাণ দাঁড়াবে ৩৩ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকায়। দুর্নীতি বন্ধের পাশাপাশি উৎপাদন বাড়ানো রফতানী বৃদ্ধি ও বহুর্মুখীকরণ করার উদ্যম নেই সরকারের দেশ জাতিকে করে যাচ্ছে সুদী মহাজনদের কাছে জিম্মি ও বিক্রী।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১৩)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ নির্ভর বাজেট প্রণয়ন না করে রফতানী বহুর্মুখীকরণের দ্বারা সমৃদ্ধ বাজেট প্রণয়ন খুব সহজেই সম্ভব। কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ প্রথম হলেও রফতানীতে তলানীতে। কাঁঠাল রফতানী করেও বিলিয়ন বিলিয়ন ডলার আয় সম্ভব।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব ৬)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব- ৫)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
“বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০টির বেশি দেশে”- গত পরশু (৮ই জুন) এই বিবৃতি দেয়া স্বাস্থ্যমন্ত্রী কী ভেবে দেখবেন মার্কিনীদের সাথে করা গোলামী চুক্তিতে তার এই উচ্ছাস পুরোটাই গভীর এবং চরম-পরম উৎকণ্ঠায় পর্যবসিত হয়েছে মার্কিন বাণিজ্যচুক্তি বাংলাদেশের ওষুধশিল্পের জন্যও মহা ধ্বংস প্রক্রিয়া বাংলাদেশের ৫১ কোটি নাগরিকের নিরাপত্তা নির্মূলীকরণ প্রক্রিয়া। মহা আত্মঘাতী, সর্বনাশী, দেশের সার্বভৌমত্ব বিক্রিকারী এ চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে (২য় পর্ব)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশের মহাকাশ প্রতিরক্ষা কৌশল: ৫০ লক্ষাধিক বহরের সমন্বিত বাহিনীর জন্য কৃত্রিম উপগ্রহ প্রযুক্তির রূপরেখা (পর্ব-৪)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












