গত ১ মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি ৭৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১১ জুন, ২০২৬ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মে মাসে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত মাসে দেশের সীমান্ত সুরক্ষায় চালানো অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত অভিযোগে ১৮৮ জন চোরাকারবারিকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে ৯২ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় এবং ৩৯২ জন মায়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
অভিযানে ১৬ লাখ ৪৯ হাজার ৯৫২ পিস ইয়াবা, ৩ কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৮০৭ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ ও ১ হাজার ৭৫২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন ও সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবির অভিযানে ৩ কেজি ৬৪৮ গ্রাম স্বর্ণ ও ৪ কেজি ১০০ গ্রাম রূপা জব্দ হয়েছে। এছাড়া ১টি বিদেশি/দেশি পিস্তল, ১টি রাইফেল, ২৫৮ রাউন্ড গোলাবারুদ ও ১টি রকেট লাঞ্চার উদ্ধার করা হয়েছে।
জব্দকৃত অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৪১৯টি শাড়ি, ৯,৩৬৮টি তৈরি পোশাক, ১ লাখ ২৮ হাজার ৯২৮টি কসমেটিকস সামগ্রী, ৯৬ হাজার ৪০২ কেজি জিরা এবং ৩৯ লাখ ৯৯ হাজার ৭৯৭টি আতশবাজি। পরিবহনের মধ্যে ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলসহ মোট ১৩২টি যানবাহন এবং ৭৪৫টি গরু/মহিষ জব্দ করেছে বিজিবি।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক নির্মূলে তাদের এ ধরনের কঠোর অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৈয়দপুর রেলওয়ে কারখানায় আর বাজে না লোহার ঘণ্টা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মাসেও হয়নি, ৫ দিনেই সেই সড়ক সংস্কার!
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাশিয়ায় গিয়ে ‘যুদ্ধে’ নিহত আরও এক বাংলাদেশি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী বছরের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদিতে মৃত্যুদন্ড হওয়া ২ জন সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন -প্রধানমন্ত্রী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে -এমপি নাসের
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নিতে পারবে -আইনমন্ত্রী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক ভাই -পাটওয়ারী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথমবারের মতো বসছে ইউএনও সম্মেলন
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












