খুতবায় লাঠি ব্যবহার করা খাছ সুন্নত মুবারক
পবিত্র জুমু’আহ উনার নামাযের খুতবাতে, পবিত্র ঈদ উনার খুতবাতে লাঠি ব্যবহার করা আখাছ্ছুল খাছ মহাসম্মানিত সুন্নত মুবারক। যারা খুতবার সময় লাঠি ব্যবহার করা বিদ্য়াত বা মাকরূহ্ বলে থাকে, তাদের সে বক্তব্য সম্পূর্ণ মনগড়া এবং ভ্রান্ত।
কেননা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খুতবা মুবারক দেয়ার সময় লাঠি মুবারক ব্যবহার করেছেন। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা করা হয়েছে-
إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ مُتَوَكِّئًا عَلَى عَصًا أَوْ قَوْسٍ.
অর্থঃ-“নিশ্চয়ই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি (খুতবা মুবারকের সময়) ‘আছা তথা লাঠি মুবারক অথবা ধনুকের উপর ভর করে দাঁড়াতেন।” (আবু দাঊদ শরীফ, বযলুল মাজহুদ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَطَاءٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ مُرْسَلًا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَطَبَ يَعْتَمِدُ عَلٰى عَنْزَتِهِ اعْتِمَادًا.
অর্থঃ- “হযরত আতা রহমতুল্লাহি আলাইহি মুরসালসূত্রে বর্ণনা করেন- নিশ্চয়ই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন পবিত্র খুতবা মুবারক দিতেন তখন তিনি সম্মানিত লাঠি মুবারকের উপর ভর করে খুতবা দিতেন।” (মিশকাত শরীফ, মিরকাত শরীফ, আশয়াতুল লুময়াত, লুময়াত, মুযাহেরে হক্ব, শরহুত্ ত্বীবী, তা’লীকুছ্ ছবীহ্)
আর ফিক্বাহ্ নির্ভরযোগ্য ও বিশ্ববিখ্যাত কিতাব গায়াতুল আওতারে উল্লেখ আছে যে,“(পবিত্র জুমু’আহ এর) খুতবার মধ্যে দাঁড়ানো যেরূপ সুন্নতের অন্তর্ভুক্ত তদ্রƒপ খুতবার সময় লাঠি মুবারক ব্যবহার করাও সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।”(গায়াতুল আওতার, অনুরূপ রদ্দুল মুহতার, শামীম, মুহীত, সিফরুস সায়াদাত, মাজমাউল বিহার মারাক্বিউল ফালাহ্ বাহরুর রায়েক, কিতাবুল মাদখাল, ফতওয়ায়ে রহীমিয়া, ইমাদাদুল ফতওয়া ও ইমদাদুল আহ্কামে উল্লেখ আছে)
এরপর শরহে বেক্বায়াতেও উল্লেখ আছে, “নামাযের মত খুতবাতে হাত বাঁধতে হবে না বরং লাঠি বা ধনুক হাতে (ভর করে) দাঁড়ানো অধিকতর উত্তম। কিন্তু লাঠি ব্যবহার করা ফরজ ওয়াজিব নয় (বরং সুন্নত মুবারক)।” (শরহে বেকায়া ১ম জিঃ পৃঃ ২৮৪)
তাছাড়া ফিক্বাহের প্রায় সব কিতাবেই খুতবার সময় লাঠি ব্যবহার করা খাছ সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়েছে।
সুতরাং জুমুয়ার নামাযের খুতবাতে লাঠি মুবারক ব্যবহার করাকে বিদয়াত বলা কখনই শুদ্ধ হবেনা। বিদয়াত বলা থেকে বিরত থাকতে হবে। নচেৎ কুফরী হবে এবং ঈমান-আমল বরবাদ হয়ে জাহান্নামী হতে হবে। নাউযুবিল্লাহ!
-মুহম্মদ হুসাইন নাফে’
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।