খালেদার বিরুদ্ধে নাইকো মামলা চলবে -হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক:
বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারিক (নিম্ন) আদালতে মামলা চলতে আর কোনো বাধা নেই।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) হাইকোর্টের বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিভিশনের বিষয়ে শুনানি নিয়ে এ আদেশ দেয় আদালত।
এর আগে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন বিষয়ে কয়েক দফা শুনানি হয়। এরপর আদেশের জন্য গত সোমবার আজকের দিন ধার্য করেন হাইকোর্টের একই বেঞ্চ। তারই ধারাবাহিকতায় ধার্য এদিনে আদেশ দেন হাইকোর্ট। এদিন দুপুর ২টা ৩৫ মিনিটে আদেশ পড়া শুরু করে বিকেল ৩টায় শেষ করেন বিচারক।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এবং বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
গত ৯ আগস্ট থেকে এই আবেদনের ওপর শুনানি শুরু হয়। পরে ১৬ আগস্ট খালেদা জিয়ার আবেদনের পরবর্তী শুনানির জন্য ২২ আগস্ট দিন ধার্য করেন আদালত। তার পরের দিন ২৩ আগস্ট শুনানি করেছিলো হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট ফের শুনানি শেষে আদেশের দিন ঠিক করে আদালত।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।