আলুর ‘রেকর্ড’ উৎপাদন, তবুও দাম কমছে না
চলতি বছর কৃষকরা রেকর্ড ১ কোটি ৪ লাখ টন আলু উৎপাদন করেছেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও বাজারে আলুর দাম কমছে না। ফলে, উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষকে বাড়তি টাকা গুনতে হচ্ছে।
এক সপ্তাহের মধ্যে ঢাকার বাজারগুলোয় আলুর দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়ে সর্বোচ্চ ৪৫ টাকা হয়েছে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আলুর বর্তমান দাম গত বছরের তুলনায় ৫৭ শতাংশ বেশি।
গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ের কাঁচাবাজারের কয়েকজন দোকানদারকে আলুর দাম কেজিপ্রতি ৫০ টাকা পর্যন্ত নিতে দেখা গেছে।
দোকানদার জুয়েল মোল্লা জানান, তিনি কারওয়ান বাজার থেকে ৪২ টাকা কেজি দরে আলু কিনে ৪৫ টাকায় বিক্রি করছেন।
ঢাকার অন্যতম বৃহৎ কাঁচাবাজার কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা নাসির উদ্দিন বলেন, 'গত ১/২ সপ্তাহ আগে ৬৫ কেজির এক বস্তা আলু বিক্রি হয়েছে ২ হাজার ৪৭০ টাকায়।'
দেশের উত্তরাঞ্চলেও আলুর দাম বেড়েছে। সেখানে দেশের বেশিরভাগ আলু উৎপাদিত হয়।
বিশেষ করে দিনাজপুরের রেলবাজারহাট ও বাহাদুরবাজারের ব্যবসায়ীরা জানান, গত ঈদুল আযহা পর্যন্ত পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম স্থিতিশীল ছিল।
ঈদের ঠিক আগে জেলা শহরে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২২ থেকে ২৫ টাকায়। এর পরপরই দাম বেড়ে দাঁড়ায় ৩৫ টাকা।
এরপর থেকে খুচরা ও পাইকারি উভয় পর্যায়েই আলুর দাম বাড়তে থাকে। সম্প্রতি, কেজিতে আলুর দাম ৫ টাকা বেড়েছে।
দিনাজপুরের রেলবাজারহাটের পাইকারি বিক্রেতা সুমন আলী বলেন, 'মূলত সরবরাহের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ওঠানামা করে।'
গত সোমবার তিনি প্রতি কেজি আলু ৪৫ টাকা পর্যন্ত বিক্রি করেছিলেন বলেও জানান।
'বড় ব্যবসায়ীদের কারসাজির কারণে এই দাম বেড়েছে' উল্লেখ করে দিনাজপুরের অপর পাইকারি বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, 'অন্যান্য সবজির দাম বেশি হওয়ায় অনেকে আলু কিনতে বাধ্য হচ্ছেন। ফলে দেশে আলুর ব্যবহার বেড়েছে।'
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।