খাবার অপচয় না করার আহ্বান সৌদির
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চলমান রমজান মাসে জনসাধারণকে খাবারের অপচয় এড়ানোর আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বিশ্বে খাবার অপচয় বা নষ্ট করার দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এর কারণে চলমান রমজান মাসে জনসাধারণকে খাবারের অপচয় এড়ানোর আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে নষ্ট হওয়া গোশতের পরিমাণ কমাতে সাহায্য করার জন্য পবিত্র রমজান মাসে যখন লোকেরা ইফতার করেন তখন তাদের ‘যৌক্তিক আচরণ’ করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যের এই দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় বলেছে, রমজান মাসে প্রচুর পরিমাণে গোশত আবর্জনার স্তূপে ছুড়ে ফেলা হয় এবং শেষ পর্যন্ত সেই বর্জ্য কৃষিখাতের জন্য চ্যালেঞ্জ তৈরি করে।
মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সৌদি আরবে প্রতি বছর ৪ লাখ ৪৪ হাজার টন মুরগির গোশত, ২২ হাজার টন ভেড়ার গোশত, ১৩ হাজার টন উটের গোশত, ৬৯ হাজার টন মাছ এবং ৪১ হাজার টন অন্যান্য ধরনের গোশত নষ্ট হয়।
সৌদির মানুষ প্রচুর পরিমাণে ফলও অপচয় করে থাকেন। প্রতিবছর দেশটিতে নষ্ট হয় ১ লাখ ৩৭ হাজার টন খেজুর, ৬৯ হাজার টন কমলা, ১২ হাজার টন আম এবং ১ লাখ ৫৩ হাজার টন তরমুজ।
উল্লেখ্য, বিশ্বে খাবার নষ্ট করার শীর্ষে সৌদি আরব রয়েছে বলে চলতি বছরের জানুয়ারিতে এক রিপোর্টে জানায় জাতিসংঘ। সে সময় জাতিসংঘের খাদ্য অপচয় প্রোগ্রামের একটি প্রতিবেদনে বলা হয়, বিশ্বে খাবার অপচয় বা নষ্ট করার দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে সৌদি আরব। এমনকি বিশ্বব্যাপী প্রতি বছর যে পরিমাণ খাবার নষ্ট হয় তার অর্ধেকেই হয় মধ্যপ্রাচ্যের এ দেশটিতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামাত আমিরের বিতর্ক
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেশনিং উঠলেও পাম্পে ভোগান্তি চরমে, তেল মিলছে সীমিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)