মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

খাদ্য উৎপাদনে সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা

Asrar প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, সকাল ৫:৪৯

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে খাদ্য উৎপাদকদের সিংহভাগই ক্ষুদ্র কৃষক, কিন্তু বড় কৃষকদের তুলনায় তাদের আয় অনেক কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রকাশিত জরিপ অনুযায়ী, দেশব্যাপী মোট খাদ্য উৎপাদকদের মধ্যে ৫৩.৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক, যা দেশের খাদ্য নিরাপত্তায় তাদের কেন্দ্রীয় ভূমিকার বিষয়টিই ফুটিয়ে তোলে।
উৎপাদনশীলতার নিরিখে জাতীয় পর্যায়ে শ্রম-দিবস প্রতি গড় আয় ১,৮৬৮ টাকা।
তবে ক্ষুদ্র উৎপাদকরা আয় করছেন তুলনামূলক অনেক কম-শ্রম-দিবস প্রতি ১,৪৯৪ টাকা। অন্যদিকে বড় কৃষকদের ক্ষেত্রে এ আয় ২,৩০১ টাকা।
খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি উৎপাদনশীলতা মৎস্য চাষে (অ্যাকুয়াকালচার)-শ্রম-দিবস প্রতি ১১,৩৮২ টাকা। এরপরেই রয়েছে স্থায়ী বা বহুবর্ষজীবী ফসল (৬,৫৩০ টাকা) এবং বনায়ন (৫,৩৯০ টাকা)।
অন্যদিকে গবাদিপশু বা প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা সর্বনি¤œ-শ্রম-দিবস প্রতি ১,৪৫৯ টাকা।
'সার্ভে অন ইনকাম অ্যান্ড প্রোডাক্টিভিটি অব স্মল-স্কেল ফুড প্রডিউসার্স ২০২৫' শীর্ষক এই জরিপটি দেশের আটটি বিভাগের ফসল, বনায়ন, গবাদিপশু এবং মৎস্য চাষসহ পাঁচটি কৃষি খাতের ১২,৮৭৯টি খানার ওপর পরিচালনা করা হয়।
বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম (৫৯.৮১%) এবং রংপুরে (৫৯.২৯%) ক্ষুদ্র কৃষকদের অনুপাত সবচেয়ে বেশি। অন্যদিকে সিলেটই (৩৯.৯৯%) একমাত্র বিভাগ, যেখানে বৃহৎ খাদ্য উৎপাদকরা সংখ্যাগরিষ্ঠ।
জরিপটিতে কৃষি খাতের নেতৃত্বে লিঙ্গবৈষম্যের বিষয়টিও সামনে এসেছে: ক্ষুদ্র কৃষক খানাগুলোর মাত্র ১০.৭ শতাংশের প্রধান নারী, যেখানে বৃহৎ উৎপাদকদের ক্ষেত্রে নারী প্রধান খানা মাত্র ৪.৭ শতাংশ।
যেসব ক্ষেত্রে বড় কৃষকদের চেয়ে এগিয়ে ক্ষুদ্র উৎপাদকরা:
কিছু কিছু নির্দিষ্ট খাতে আবার বড় কৃষকদের চেয়েও ভালো পারফর্ম করছেন ক্ষুদ্র উৎপাদকরা।
স্থায়ী বা বহুবর্ষজীবী ফসলের ক্ষেত্রে ক্ষুদ্র উৎপাদকরা যেখানে শ্রম-দিবস প্রতি ৯,১৮২ টাকা উপার্জন করেন, সেখানে বড় উৎপাদকদের আয় ৪,৬০৩ টাকা।
বনায়ন খাতেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। যেখানে ক্ষুদ্র কৃষকদের শ্রম-দিবস প্রতি আয় ৬,৫১৮ টাকা এবং বড় কৃষকদের ক্ষেত্রে তা ৪,৬৫৬ টাকা।
আঞ্চলিক বিচারে, ক্ষুদ্র কৃষকদের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদনশীলতা রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগে-শ্রম-দিবস প্রতি ২,০৯৩ টাকা। আর এ ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ বিভাগ (১,১৩৫ টাকা)।
তবে আয়ের বৈষম্যের চিত্রটি আরও বেশি প্রকট।
দেশের সব ধরনের খাদ্য উৎপাদকদের গড় বার্ষিক আয় ৭৮,২৮৬ টাকা। অথচ ক্ষুদ্র কৃষকরা বছরে আয় করেন মাত্র ৩৩,৬৩৯ টাকা, যা বৃহৎ উৎপাদকদের বার্ষিক গড় আয় ১,২৯,৯৫৬ টাকার তুলনায় প্রায় চার গুণ কম।
ক্ষুদ্র কৃষকদের আয়ের প্রধান উৎস হিসেবে উঠে এসেছে গবাদিপশু বা প্রাণিসম্পদ খাত, যা তাদের মোট আয়ের ৮৪.৫ শতাংশ বা বার্ষিক ২৮,৪২১ টাকা জোগান দেয়।
সামগ্রিকভাবে সব খাদ্য উৎপাদকের ক্ষেত্রেও প্রাণিসম্পদ খাত থেকেই বার্ষিক সর্বোচ্চ আয় (৭০,৪৩২ টাকা) আসে; এর পরেই রয়েছে মৎস্য পালন ও বনায়ন।
বিভাগীয় পর্যায়ে, রাজশাহী ক্ষুদ্র উৎপাদকদের সর্বোচ্চ বার্ষিক আয়ের দিক থেকেও শীর্ষে রয়েছে, যা ৪৪,৭০৭ টাকা। অন্যদিকে সিলেট সবচেয়ে কম আয় রেকর্ড করা হয়েছে ২৪,৬৩৬ টাকা।
জরিপটি দেশের খাদ্য ব্যবস্থার সুরক্ষায় ক্ষুদ্র কৃষকদের অপরিসীম ভূমিকা এবং তাদের উৎপাদনশীলতা ও আয়ের মধ্যকার দীর্ঘদিনের ব্যবধানকে স্পষ্ট করে তুলেছে। একইসঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তাদের জীবনমান উন্নয়নের মাধ্যমে-সুনির্দিষ্ট নীতি সহায়তার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৪ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৪ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৪ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৪ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৪ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৪ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৪ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৪ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৪ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৪ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৪ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ দিন আগে